কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন সামরিক হেলিকপ্টার বহর বাড়াচ্ছে জার্মানি?

চিনক সিরিজের একটি হেলিকপ্টার। ছবি : রয়টার্স
চিনক সিরিজের একটি হেলিকপ্টার। ছবি : রয়টার্স

সামরিক শক্তির দিক থেকে নিজেদের অবস্থান আরও পোক্ত করছে জার্মানি। দেশটি এবার নিজেদের বিমানবহরে নজর দিচ্ছে। এরই অংশ হিসেবে বিমানবাহিনীর জন্য নতুন সামরিক হেলিকপ্টার কেনার কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি এবার তাদের বিমানবহরে বোয়িং প্রযুক্তির চিনক হেলিকপ্টার যুক্ত করছে। গত মাসে দেশটি নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ৬০টি চিনক হেলিকপ্টার কেনার ঘোষণা দেয়। ফলে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে হেলিকপ্টার বহরের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থান দখল করবে জার্মানি।

শুক্রবার (১১ আগস্ট) দেশটির বিমানবাহিনীর প্রধান ইঙ্গো গারহার্টজের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : ‘তিন সেকেন্ডে শত্রুর ঘাঁটি তছনছ করতে পারে ইরানি হেলিকপ্টার’

গত মাসে রয়টার্সের এক প্রতিবদনে জানানো হয়, বোয়িং থেকে ৬০টি হেলিকপ্টার কেনার একটি প্যাকেজ হাতে নিয়েছে জার্মানি। এতে ৮০০ বিলিয়ন ইউরো ব্যয় করবে দেশটি। এ প্যাকেজের আওতায় হেলিকপ্টারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতিও সংগ্রহ করা হবে।

আরএনডি মিডিয়া নেটওয়ার্ককে গারহার্টজে জানান, এ প্যাকেজের মাধ্যমে হেলিকপ্টার বহরের দিক দিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে চলে আসবে জার্মান।

গারহার্টজ জানান, এ প্যাকেজর আওতায় ইতোমধ্যে ৫০টি হেলিকপ্টার জার্মানিতে পৌঁছেছে। এগুলো পূর্বাঞ্চলের হলজডর্ফ/শোনিওয়াল্ডে রাখা হয়েছে। এ ঘাঁটিতে এক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে। এর ফলে বিমানবাহিনীর এ ঘাঁটিটি বুন্দেশ্বর ও জার্মানের নিরাপত্তায় জন্য অনন্য ভূমিকা রাখবে।

মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং চিনক হেলিকপ্টারের নির্মাতা। এ সিরিজের হেলিকপ্টার বিশ্বের মাত্র ১৬টি দেশের দখলে রয়েছে। এর মধ্যে মার্কিন সেনাবাহিনী ও ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স হেলিকপ্টারটির সর্বোচ্চ ব্যবহারকারী হিসেবে রয়েছে।

চিনক হেলিকপ্টার বিশ্বে ভারী পরিবহন হেলিকপ্টারের মধ্যে অন্যতম। এটি সেনা পরিবহন, সামরিক সরঞ্জাম স্থানান্তর ও যুদ্ধক্ষেত্রে রসদ সরবরাহের কাজে ব্যবহৃত হয়। এতে মালামাল পরিবহনের জন্য তেলের ট্যাংকারের পাশে প্রশস্ত স্থান ও তিনটি অতিরিক্ত কার্গো হুক রয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিজেদের সামরিক শক্তি জোরদারের দিকে মনোযোগ দিয়েছে জার্মানি। প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে সামরিক বাহিনীর জন্য কিনছে অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম। সবশেষ বোয়িং থেকে ৬০টি সামরিক হেলিকপ্টারের কথা জানাল দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১০

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১২

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৩

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৫

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৬

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৭

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৮

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৯

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

২০
X