কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট

সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চলে ন্যাটোর সুরক্ষা প্রতিষ্ঠিত হলে, তিনি যুদ্ধবিরতির জন্য রাজি।

শনিবার (২৯ নভেম্বর) প্রকাশিত স্কাই নিউজের এক সাক্ষাৎকার থেকে এ তথ্য জানা যায়।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ন্যাটো (উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা) সদস্যপদ পেলে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি থামাতে সহায়তা করবে এবং দখলকৃত অঞ্চলগুলো কূটনৈতিক উপায়ে ফিরিয়ে আনা সম্ভব হবে।

জেলেনস্কি বলেন, যদি আমরা যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি থামাতে চাই, তবে আমাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে দ্রুত ন্যাটোর সুরক্ষার আওতায় নিয়ে আসা উচিত। পরবর্তীতে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো কূটনৈতিক উপায়ে ফেরত আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনের পুরো ভূখণ্ডকে ন্যাটো সদস্যপদ দিতে হবে, না হলে এটি রাশিয়ার দখলকৃত অংশকে স্বীকৃতি দেওয়া হবে। জেলেনস্কি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির প্রস্তাব ঝুঁকিপূর্ণ, যদি রাশিয়ার পুনরায় আক্রমণ ঠেকানোর ব্যবস্থা না থাকে। ন্যাটো সদস্যপদ একমাত্র এমন নিশ্চয়তা দিতে পারে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এখনো ইউক্রেনকে পুরোপুরি দখলে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, যা এই শান্তি প্রস্তাবের বাস্তবায়নকে আরও কঠিন করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১০

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১১

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১২

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৩

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৪

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৫

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৬

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৭

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

২০
X