কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভূখণ্ড পুনরুদ্ধারে সেনাবাহিনী দুর্বল, কূটনীতিই ভরসা : জেলেনস্কি

ভূখণ্ড পুনরুদ্ধার নিয়ে জেলেনস্কি বলেন, আমাদের সেনাবাহিনীর সেই শক্তি নেই, এটাই সত্য। ছবি : সংগৃহীত
ভূখণ্ড পুনরুদ্ধার নিয়ে জেলেনস্কি বলেন, আমাদের সেনাবাহিনীর সেই শক্তি নেই, এটাই সত্য। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়া অধিকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে তাদের সেনাবাহিনীর শক্তি পর্যাপ্ত নয়। তিনি বলেছেন, কূটনীতিই এসব ভূখণ্ড মুক্ত করার সম্ভাব্য পথ হতে পারে।

জাপানি সংবাদমাধ্যম কিওডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সোমবার (০২ ডিসেম্বর) ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

জেলেনস্কি উল্লেখ করেন, যদি ইউক্রেন ন্যাটোর সদস্যপদ নিশ্চিত করতে পারে, তবে কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়ার দখলে থাকা কিছু এলাকা উদ্ধার করা সম্ভব হতে পারে। তবে সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় শক্তি ও সক্ষমতা অর্জনের আগ পর্যন্ত বাহিনী ব্যবহার করে ভূমি পুনরুদ্ধার নিয়ে চিন্তা করা ঠিক হবে না।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর ইউক্রেনীয় ভূখণ্ডের বড় অংশ দখল করা হয়েছে। এর আগে, ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া অঞ্চল দখল করে। এসব অঞ্চলের পুনরুদ্ধার প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আমাদের সেনাবাহিনীর সেই শক্তি নেই, এটাই সত্য। আমাদের কূটনৈতিক সমাধান খুঁজে নিতে হবে।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার নতুন আগ্রাসন প্রতিরোধের মতো যথেষ্ট সামরিক সক্ষমতা অর্জনের পরই বাহিনী ব্যবহার করে মুক্তির বিষয়ে ভাবা যেতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, ন্যাটোর সদস্যপদ পেলে রাশিয়া অধিকৃত অঞ্চলের কূটনৈতিক সমাধান সহজ হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, ন্যাটোর সদস্যপদ পাওয়া গেলেও চার্টারের ৫ নম্বর ধারা। যা সদস্য রাষ্ট্রের প্রতিরক্ষায় সক্রিয় ভূমিকা রাখে, পুরো ইউক্রেনের ক্ষেত্রে কার্যকর হবে না। কারণ, ন্যাটো দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াতে ঝুঁকি নিতে চায় না।

জেলেনস্কি মার্কিন রাজনীতির সম্ভাব্য পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেন কোনো আত্মসমর্পণ করবে না।

জেলেনস্কির বক্তব্য কিয়েভের সাম্প্রতিক কৌশলগত পরিবর্তন নির্দেশ করে। আগে তিনি ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতাকে সব ধরনের আলোচনার পূর্বশর্ত হিসেবে উল্লেখ করতেন। তবে এখন তিনি ন্যাটোর সদস্যপদ নিশ্চিত করার বিনিময়ে অধিকৃত অঞ্চলগুলোর অবস্থা পরে নির্ধারণে রাজি হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

এর আগে ইউক্রেন যুদ্ধ এখন ‘জটিল পর্বে’ প্রবেশ করেছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। আন্তর্জাতিক সহায়তা যথেষ্ট নয় উল্লেখ করে, দ্রুত ন্যাটোর সঙ্গে আলোচনা শুরুর জন্য তিনি আহ্বান জানান। যুদ্ধ পরিস্থিতি, কূটনীতির সম্ভাবনা এবং আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে ইউক্রেনের এই অবস্থান নতুন দিকনির্দেশনা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X