কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আলোচনা চলছে’—ট্রাম্পের হুমকির পর মস্কোর আশ্বাস ওয়াশিংটনকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুরোনো ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ক্রেমলিন।

সোমবার (৩১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বক্তব্য থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক মন্তব্যে ট্রাম্প ‘বিরক্ত’ হয়েছেন বলে জানান। পুতিন ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বলার পর ট্রাম্প এই প্রতিক্রিয়া দেন।

শুক্রবার (২৮ মার্চ) দেওয়া এক বক্তব্যে ট্রাম্প হুঁশিয়ারি দেন, মস্কো যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলোর ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।

এই পরিস্থিতিতে রাশিয়ার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছি। তিনি আরও জানান, পুতিন ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে সবসময় প্রস্তুত।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, পুতিন ‘কূটনীতির পরোয়া করেন না’ এবং তিনি যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার ওপর আরও কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রাশিয়া রাতভর ইউক্রেনের খারকিভে হামলা চালিয়েছে, অপরদিকে ইউক্রেনও পাল্টা ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১০

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১২

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৩

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

মমতাজের জামিন বহাল

১৮

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৯

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

২০
X