কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ। ছবি : সংগৃহীত
রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ নিহত হয়েছেন। গাড়িতে বোমা বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ইলেক্ট্রিক স্কুটারে লুকানো একটি বোমা বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন। তিনি রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। মঙ্গলবার ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তদন্ত কমিটি জানিয়েছে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী এ হামলায় নিহত হয়েছেন

রুশ টেলিগ্রাম চ্যানেলে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বিস্ফোরণে একটি ভবনের প্রবেশদ্বার ছিন্নভিন্ন হয়ে গেছে। এর মধ্যে তুষারবেষ্টিত পরিবেশে দুটি মরদেহ পড়ে রয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছেম এলাকাটিতে পুলিশ বেষ্টনি দিয়ে রেখেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, রাশিয়ার এ বিশেষ বাহিনী তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে। কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলোভকে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

এরআগে, অক্টোবরে যুক্তরাজ্যের দাঙ্গায় এজেন্ট ব্যবহারের অভিযোগে কিরিলভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X