কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের সুর নরম করেছেন ‍রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার পুতিন বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের সঙ্গে যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত আছেন। এ সময় তিনি দুঃখ করে বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারির আগেই কেন ইউক্রেনে হামলা করলেন না।

নির্বাচনী প্রচারণার সময়ই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। ট্রাম্প নির্বাচিত হওয়ায় কিয়েভের কর্মকর্তাদের মনে সেই ভয় আরও জোরালো হয়েছে। তাদের ধারণা, মস্কোর পক্ষে যায় এমন শর্তে শান্তি প্রস্তাব মেনে নিতে কিয়েভকে বাধ্য করা হবে।

বাৎসরিক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, যুদ্ধক্ষেত্রে তার বাহিনীই ভালো অবস্থানে আছে। তবে রুশ প্রেসিডেন্ট এ-ও স্বীকার করেন যে, তার বাহিনী কবে কুরস্ক অঞ্চল পুনরায় দখল করবে তা জানেন না তিনি। এমন এক সময় পুতিন এ কথা বললেন যখন তার বাহিনী উত্তরপূর্বাঞ্চলীয় ইউক্রেনে হামলা চালাচ্ছে। একই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

মা ও তিন মেয়েকে হত্যা: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় লোমহর্ষক সেই মুহূর্ত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১০

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১১

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১২

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৩

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৪

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৫

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৬

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৭

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৮

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

২০
X