কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মাখোঁ-জেলেনস্কি বৈঠকে ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন প্রসঙ্গ

মাখোঁ ও জেলেনস্কি। ছবি : সংগৃহীত
মাখোঁ ও জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনে পশ্চিমা জোটের সেনা মোতায়েন নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে ইউরোপীয় সেনা যুদ্ধক্ষেত্রে পাঠানো নিয়ে দুই নেতা পর্যালোচনা করেন।

চলতি বছরের শুরুতে ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছিলেন মাখোঁ। তবে তার এই প্রস্তাবের বিরোধিতা করে ইউরোপের অন্যান্য দেশ। মূলত যুদ্ধের তীব্রতা আরও না বাড়ানোর উদ্দেশ্যে এমন প্রস্তাবে সম্মত হয়নি কেউ। এমনটা বাস্তাবায়ন করা হলে পরমাণু হামলা ও তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা বলে আসছিল রাশিয়া।

মাখোঁর সঙ্গে আলোচনার পর জেলেনস্কি জানান, ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট মাখোঁ প্রস্তাব দিয়েছিলেন। তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। শান্তির পথে যেতে গেলে এটা জরুরি। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, শান্তির জন্য কিছু নিশ্চয়তা থাকা দরকার।

এর আগে, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে জানান, ইউক্রেনের যা দরকার, সেটা তাদের দেওয়াটা জরুরি। তাহলেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে জিততে পারবেন না।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস জানান, ইউক্রেনকে যথাসম্ভব সামরিক সহায়তা দেওয়া দরকার। ইউক্রেনকে জানানো দরকার, শান্তিচুক্তিতে তারা কীভাবে পৌঁছাতে চায়। এ সময় ইউক্রেনের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয় বলেও জানান শলৎস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১০

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১১

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১২

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৩

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৪

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৫

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৬

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৮

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৯

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

২০
X