কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১২:১৯ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পুতিন চাপ দিচ্ছেন না : লুকাশেঙ্কো

বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো ধরনের চাপ দিচ্ছেন না বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লকুাশেঙ্কো। তবে তার দেশের বিরুদ্ধে আক্রমণ হলে জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) অনলাইনে প্রকাশিত এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেন, ইউক্রেনে পুতিনের লক্ষ্য অর্জিত হয়েছে। এখন কিয়েভ ও মস্কোর সব বিষয় নিয়ে বসে আলোচনা করা উচিত।

তিনি বলেন, এরই মধ্যে রাশিয়ার লক্ষ্য পূর্ণ হয়েছে। এই যুদ্ধ শেষে ইউক্রেন রাশিয়ার প্রতি আর এতটা আক্রমণাত্মক আচরণ করবে না; যেমনটা যুদ্ধের আগে করেছিল।

পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো বলেন, ‘কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনা শুরু করা উচিত। এটি যে কোনো কূটনীতির নীতি, আমি তাই মনে করি। আমাদের আলোচনার টেবিলে বসতে হবে এবং সবকিছু নিয়ে আলোচনা করতে হবে। ক্রিমিয়া, খেরসন, জাপোরিজিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক; সব বিষয়ে আলোচনা করার দরকার আছে।’

এই যুদ্ধে বেলারুশকে সরাসরি জড়ানোর কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন বেলারুশিয়ান প্রেসিডেন্ট। তিনি বলেন, বেলারুশ জড়ালে কী লাভ হবে? কিছুই না।

তবে তিনি এ-ও বলেন, ‘ইউক্রেনীয়রা আমাদের সীমান্তে অনুপ্রবেশ না করলে, আমরা কোনোদিন যুদ্ধে জড়াব না। তবে আমরা রাশিয়াকে সব সময় সহায়তা করে যাব। তারা আমাদের মিত্র।’

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কোনো প্রতিবেশী দেশ তার দেশের বিরুদ্ধে আগ্রাসন চালালে সবকিছু ব্যবহার করে জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন লুকাশেঙ্কো। ইউক্রেন, রাশিয়াসহ ন্যাটোর তিন দেশের সঙ্গে বেলারুশের সীমান্ত রয়েছে। সম্প্রতি বেলারুশ সীমান্তে সেনা মোতায়েন করেছে পোল্যান্ড ও লাটভিয়া।

তিনি বলেন, ‘একটাই হুমকি হতে পারে, সেটি আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন। যদি পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া থেকে আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন শুরু হয়, আমরা আমাদের যা কিছু আছে তা নিয়ে তাৎক্ষণিকভাবে জবাব দেব।’

লুকাশেঙ্কো বলেন, ‘আর যদি ইউক্রেন থেকে শুরু হয় তাহলে শুধু পারমাণবিক অস্ত্রই ব্যবহার করা হবে না। আমাদের কাছে পারমাণবিক অস্ত্র ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। আমরা কোনো সতর্কবার্তা দেব না। আমরা সিদ্ধান্ত গ্রহণকেন্দ্রে হামলা চালাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X