কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি : সংগৃহীত
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে একই দিনে গাজা উপত্যকা নিয়ে এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল এই উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। সেই সঙ্গে গাজার বাসিন্দাদের অন্য কোথাও পুনর্বাসিত করা হবে। তিনি আরও দাবি করেন, এ কাজের জন্য গাজায় যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েনের প্রয়োজন নেই।

তারও আগে, চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিসর এবং জর্ডানে পুনর্বাসিত করতে চান তিনি। একইসঙ্গে গাজাকে ‘পরিষ্কার’ করে সেখানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথাও বলেন তিনি।

রাশিয়ার প্রতিক্রিয়া

ট্রাম্পের এমন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। ৬ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বর্তমানে গাজায় সংকটে থাকা লোকজনের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা দরকার।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করাই প্রধান কাজ।

গাজা উপত্যকার মালিকানা নিয়ে ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে জাখারোভা বলেন, বর্তমান পরিস্থিতিতে যে কোনো লোকরঞ্জনবাদী, অবজ্ঞাপূর্ণ বা বেদনাদায়ক বক্তব্য সমস্যার সমাধানে কোনো ভূমিকা রাখবে না। বরং এটি এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে, যা ইতোমধ্যেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ট্রাম্পের এ পরিকল্পনার কড়া সমালোচনা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, ইসলামিক জিহাদসহ বিশ্বের প্রভাবশালী বেশ কয়েকটি দেশ। তারা বলছে, গাজার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা ‘জাতিগত নিধনের’ শামিল হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও বলেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে। গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি দাবি করেন, অনেকেই ইতোমধ্যে উন্নত স্থানে চলে গেছেন এবং তারা সেখানে ভালো আছেন। যারা নতুন করে যাবেন, তারাও খুশি, নিরাপদ ও মুক্ত থাকতে পারবেন।

গাজাকে বিশ্বের অন্যতম সুন্দর শহরে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা উন্নয়ন দলের সঙ্গে কাজ করছে এবং ধীর ও সতর্কতার সঙ্গে গাজাকে পুনর্গঠন শুরু করবে। এটি বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন শহরে পরিণত হবে।

ট্রাম্পের এই পরিকল্পনাকে অমানবিক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এ ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে এবং নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X