কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীদের জন্য সতর্কবার্তা

হ্যাট মাথায় শিক্ষার্থী ও ভারতের পতাকা। ছবি : সংগৃহীত
হ্যাট মাথায় শিক্ষার্থী ও ভারতের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীদের জন্য স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, দেশটিতে পড়তে হলে তাদের আইন মেনে চলতে হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি দুই ভারতীয়কে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ৩৭ বছর বয়সী রঞ্জিনী শ্রীনিবাসন নামের এক ভারতীয় শিক্ষার্থী যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পালিয়েছেন। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আরবান প্ল্যানিং বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগ রয়েছে। এজন্য তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

ওই শিক্ষার্থীর দাবি, তিনি এমন কোনো আন্দোলনে যোগ দেননি। নিজেকে বাঁচাতে কানাডায় পালাতে বাধ্য হয়েছেন তিনি।

এ ঘটনার কিছুদিন আগে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আরেক ভারতীয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। তিনি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছিলেন। তার বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগ রয়েছে। এজন্য তাকে দেশে ফেরানোর চেষ্টা করা হয়েছিল। তবে আদালতের নির্দেশে তাকে ফেরত পাঠানো যায়নি।

ভারতীয় দুই শিক্ষার্থীকের বিষয়ে তীব্র বিতর্ক শুরু হলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এবার সংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে মন্ত্রণালয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে একাধিকবার অবস্থান স্পষ্ট করা হয়েছে। ভিসা ও অভিবাসন নিয়ে প্রত্যেক দেশের নিজস্ব আইন রয়েছে। এটি তাদের সার্বভৌম বিষয়। সুতরাং বিদেশে বসবাসকারী ভারতীয়দের সেই আইন মেনে চলতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়টি উল্লেখ করে বলেন, ভারতের বিপুল শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে। এ বিষয়ে দেশটির সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। আমরা চাই না এ সেই সুসম্পর্কে ব্যাঘাত ঘটুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X