কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে জার্মানির ক্ষেপণাস্ত্র সহায়তা নিয়ে রাশিয়ার কড়া বার্তা

টরাস মিসাইল। ছবি : সংগৃহীত
টরাস মিসাইল। ছবি : সংগৃহীত

জার্মানির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে রাশিয়া। জাতিসংঘে দেশটির স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া জানিয়েছেন, ইউক্রেনকে টরাস মিসাইল দেওয়া হলে জার্মানি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে।

শুক্রবার (১৮ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেবেনজিয়া বলেন, জার্মানি ও পশ্চিমের কয়েকটি দেশ ইতোমধ্যে ইউক্রেনকে সমর্থনের মাধ্যমে যুদ্ধে জড়িয়েছে। টরাস মিসাইল সরবরাহ সংঘাত আরও বাড়ানোর পথকেই প্রশস্ত করবে। ৫০০ কিলোমিটারের বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংসে উচ্চনির্ভুল বলে পরিচিত।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হলে সামরিক হস্তক্ষেপের মার্কিন হুমকি প্রসঙ্গে নেবেনজিয়া বলেন, ওয়াশিংটন প্রকাশ্যে রাজনৈতিক সমাধান চাইলেও তাদের ভিন্ন এজেন্ডা থাকতে পারে।

যুদ্ধবিরতি প্রসঙ্গে রাশিয়ার অবস্থানের বিষয়ে তিনি বলেন, গত ১৮ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপে শক্তি খাতের অবকাঠামোয় আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব উঠলেও ইউক্রেন তা মানেনি। তার দাবি, রাশিয়া এই প্রস্তাব মেনে চললেও ইউক্রেন ১২০টির বেশি হামলা চালিয়েছে, যার মধ্যে রাশিয়ার শক্তি সুবিধাও লক্ষ্যবস্তু ছিল।

নেবেনজিয়া বলেন, এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির কথা ভাবাই অবাস্তব। পাশাপাশি, ইউরোপীয় দেশগুলোর প্রতি তিনি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, ইউরোপ শান্তি চায় না, তারা ইউক্রেনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

সাবেক এমপি আশিকা সুলতানা তিন দিনের রিমান্ডে 

বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

কোনো মূল্য দিয়ে ইরানের সঙ্গে চুক্তি করবে না যুক্তরাষ্ট্র: রুবিও

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ 

‘হ্যারি কেইনের ওপর জাদু করা’ কে এই নানা কওয়াকু?

যে ‘ভুল’ থেকেই কিংবদন্তি হয়ে উঠেছে ১০ নম্বর জার্সি, জানলে অবাক হবেন

নারায়ণগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২০

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক

যে কারণে ইসরায়েলিদের সঙ্গে ছবি তোলেনি লেবাননের প্রতিনিধিরা

১০

১৫ দফা যৌথ ঘোষণা / তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

১১

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ

১২

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

১৩

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

১৪

রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

১৫

ইরানসহ ৩ দেশে দেড় কোটি ডলারের সহায়তা দেবে জাপান

১৬

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

১৭

শনিবার ব্যাংক খোলা থাকবে যেসব জেলায়

১৮

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

১৯

৩ দিন পর কুয়েতে ফেরার কথা ছিল, কিন্তু চলে গেলেন ‘না ফেরার দেশে’

২০
X