কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১২:৪৫ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এআই-চালিত যুদ্ধবিমানের সফল পরীক্ষা চালাল সুইডেন

যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

পাইলট ছাড়া যুদ্ধবিমান চালিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। শুধু সফল উড্ডয়ন ও অবতরণই নয়, বিমান থেকে গোলা নিক্ষেপ এবং ডগফাইটেও সক্ষম এআই।

এভিয়েশন ইন্টারন্যাশনাল নিউজের (এআইএন) তথ্যমতে, সুইডেন এআই-চালিত গ্রিপেন ই-ফাইটার জেট সফলভাবে পরীক্ষা করেছে, যা পাইলট ছাড়াই উড়তে ও যুদ্ধ করতে সক্ষম। সাব এবং হেলসিংয়ের ‘প্রজেক্ট বিয়ন্ড’-এর অংশ হিসেবে যুদ্ধবিমানের এআই সিস্টেম, সেন্টার, মিশন উন্নত করা হয়েছে। এআই-চালিত বিমানটি বাল্টিক সাগরের ওপর একটি মনুষ্যবাহী বিমানের বিরুদ্ধে প্রতীকী ডগফাইটও করে।

সাব সম্প্রতি জার্মান প্রতিরক্ষা সংস্থা হেলসিং-এর তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্টসহ গ্রিপেন ই-ফাইটার জেটের তিনটি পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করেছে। ২৮ মে থেকে ৩ জুনের মধ্যে পরিচালিত এই উড্ডয়নগুলোতে পাইলট গ্রিপেন ই-এর নিয়ন্ত্রণ সেন্টার এআই এজেন্টের হাতে তুলে দেওয়া হয়। এআই যুদ্ধ পরিস্থিতিতে জটিল কৌশল সফলভাবে নির্দেশ দেয় এবং গোলা নিক্ষেপের সংকেত দিতেও সক্ষম হয়।

চূড়ান্ত উড্ডয়নে সেন্টারকে একটি গ্রিপেন ডি টার্গেটের বিরুদ্ধে রিয়েল-টাইম সেন্সর ডেটা ইন্টিগ্রেশন ব্যবহার করে ট্র্যাক করার মুখোমুখি করা হয়। এই উড্ডয়নের সময় বিভিন্ন দূরত্ব, গতি, দৃষ্টিকোণসহ বিভিআর সেটআপ পরীক্ষা করা হয় এবং কমান্ড-এন্ড-কন্ট্রোল সহায়তা বন্ধ রেখেও পরীক্ষা করা হয়। সাব এখন এই পরীক্ষার ফলাফল মূল্যায়ন করছে। কারণ, গবেষকরা এআই এজেন্টকে প্রশিক্ষণ এবং বিভিআর এয়ার কমব্যাট ক্ষমতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছেন।

সুইডেনের প্রতিরক্ষা উপকরণ প্রশাসন এফএমভির পৃষ্ঠপোষকতায় সাবের প্রজেক্ট বিয়ন্ডের অংশ হিসেবে এআই-এর মতো প্রযুক্তিগুলো কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে গবেষণা চলছে। নতুন এআইর মাধ্যমে ফ্লাইট-ক্রিটিকাল সফটওয়্যারের ওপর প্রভাব না ফেলে মিশন সফটওয়্যারের আপডেট এবং সংযোজনের সুযোগ রয়েছে। ফলে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ক্লিয়ারেন্স টেস্টিংয়ের প্রয়োজন হয় না।

সাবের অ্যারোনটিক্স বিজনেস এরিয়ার অ্যাডভান্সড প্রোগ্রামের প্রধান পিটার নিলসন, সাবের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন এটি। উন্নত প্রযুক্তিতে গুণগত শ্রেষ্ঠত্ব প্রদর্শন এবং এআইকে আকাশে কার্যকরভাবে কাজ করতে সক্ষমতার পথে আমরা। গ্রিপেন ই-তে হেলসিং-এর এআই-এর দ্রুত ইন্টিগ্রেশন এবং সফল উড্ডয়ন পরীক্ষা আমাদের ক্ষমতা অর্জনের উদাহরণস্বরূপ।

কালবেলা/এএএম/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X