স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ নিয়ে মিলল বড় সুখবর

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ নিয়ে মিলেছে সুখবর।  ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ নিয়ে মিলেছে সুখবর। ‍ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন আগে ব্রডকাস্টার না পেয়ে জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচার করা হয়েছিল রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভিতে। মূলত, মাঠের পারফরম্যান্স ভালো না হওয়ায় মুখ ফিরিয়ে নিয়েছিল ব্রডকাস্টাররা। তবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ নিয়ে মিলেছে সুখবর। টিভি এবং অনলাইন-দুই ভাবেই দেখা যাবে আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজ।

এশিয়া কাপের আগে হওয়ায় নেদাররল্যান্ডস সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। টি-টোয়েন্টি দলের বর্তমান ফর্ম বিবেচনায় এই সিরিজ নিয়ে উন্মাদনা রয়েছে সমর্থকদের মধ্যেও।

জানা গেছে, নেদারল্যান্ডস সিরিজের সম্প্রচার সত্ত্ব পেয়েছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস। তারা সরাসরি সম্প্রচার করবে সিরিজটি। টিভির পাশাপাশি অনলাইনেও খেলা সম্প্রচার করবে টি স্পোর্টস। তাদের ওয়েবসাইট ও অ্যাপে সিরিজটি সম্প্রচার করা হবে।

নেদারল্যান্ডস সিরিজের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে বড় চমক নুরুল হাসান সোহান। প্রায় তিন বছর পর জাতীয় টি–টোয়েন্টি দলে ফিরলেন এই উইকেটকিপার-ব্যাটার। শেষবার ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি।

বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X