কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৮:০৯ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৮ জুলাই) রাতভর এ ভয়াবহ হামলায় ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, এটি এখন পর্যন্ত এক দিনে সবচেয়ে বড় আকাশ হামলা। খবর শাফাক নিউজের।

ইউক্রেনীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, হামলায় ইরানীয় তৈরি শাহেদ ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ২৯৬টি ড্রোন এবং সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। এ ছাড়া ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমের মাধ্যমে আরও ৪১৫টি ড্রোন হারিয়ে যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এটি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় আকাশ হামলা। এটি প্রমাণ করে, আমাদের আরও বেশি বিমান প্রতিরক্ষা দরকার এবং রাশিয়ার তেল রপ্তানি ও যুদ্ধ অর্থায়নের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন।

তিনি জানান, হামলার প্রধান লক্ষ্য ছিল লুতস্ক শহর। পাশাপাশি কিয়েভ, খারকিভ, দিনিপ্রো, মাইকোলাইভ ও সুমি অঞ্চলেও বিস্তৃতভাবে হামলা চালানো হয়। কিয়েভ অঞ্চলে বেসামরিক মানুষ আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হচ্ছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ছোড়া ৮৬টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এসব ড্রোন ছয়টি অঞ্চলে লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। মস্কোর কাছে চারটি ড্রোন আটকানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে শেরেমেতইয়েভো ও কালুগা বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ড্রোন হামলায় তিনজন নিহত এবং সাতজন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। হামলায় একটি হাসপাতাল এবং আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ইউক্রেন এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এই ভয়াবহ হামলার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেন। একই সঙ্গে রাশিয়ার তেল ও গ্যাস ক্রেতাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দেন তিনি। ট্রাম্পের বিশেষ দূত এই সপ্তাহে রোমে ইউক্রেনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শুধু জুন মাসেই রাশিয়া ৫ হাজার ৪০০ ড্রোন ও ২৩৯টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা এই যুদ্ধে নতুন রেকর্ড। পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইউক্রেন নিজস্ব ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে।

সামরিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, রাশিয়া অচিরেই এক রাতে এক হাজারেরও বেশি ড্রোন হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X