কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্টে আসিফ আলি জারদারির পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টিকে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। তিনি বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পদত্যাগের গুজব ক্ষতিকর প্রচারণা। এ সময় তিনি প্রেসিডেন্টর পদত্যাগের দাবিকে প্রত্যাখ্যান করেন।

এক্সে এক পোস্টে তিনি বলেন, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধানের বিরুদ্ধে এই ক্ষতিকর প্রচারণার পেছনে কারা রয়েছে, তা আমরা পুরোপুরি জানি। প্রেসিডেন্টকে পদত্যাগের জন্য বলা হয়েছে বা সেনাপ্রধান প্রেসিডেন্ট পদে আসতে চান—এমন কোনো আলোচনা হয়নি। এমন কোনো চিন্তাও কেউ করছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্টের সঙ্গে সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ও সম্মানজনক। রাষ্ট্রপতি নিজেও স্পষ্ট করে বলেছেন, কে এই গুজব ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে এবং এর থেকে কারা লাভবান হতে চায়—তিনি সব জানেন।

নাকভি উল্লেখ করেন, সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একমাত্র লক্ষ্য পাকিস্তানের শক্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা—আর কিছু নয়। যারা এই বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন, তারা বিদেশি শত্রু শক্তির সহযোগিতায় যা খুশি করতে পারেন। কিন্তু আমরা দেশের স্বার্থে যা কিছু প্রয়োজন, তাই করব ইনশাআল্লাহ।

এদিকে পিএমএল-এন-এর সিনেটর ইরফান সিদ্দিকী জিও নিউজের ‘জিও পাকিস্তান’ অনুষ্ঠানে বলেন, প্রেসিডেন্ট জারদারি পদত্যাগ করছেন, ইমরানের ছেলেরা আসছে, নওয়াজ শরিফ আদিয়ালা যাচ্ছেন—এই সব খবর নয়, বানানো গল্প।

তিনি বলেন, প্রেসিডেন্ট জারদারি কখনো সরকারকে কোনো সমস্যা তৈরি করেননি। তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে তার সাংবিধানিক দায়িত্ব বুঝেন এবং তা পালন করছেন।

পিএমএল-এন নেতা আরও জানান, আমাদের পিপিপি’র সঙ্গে জোট সরকার রয়েছে। আমরা কেন এই ব্যবস্থা ভাঙতে যাব?

উল্লেখ্য, গত কয়েখ বছর ধরে সেনাবাহিনীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব এবং সমালোচনার হার বেড়েছে। সরকার ও সামরিক বাহিনী একাধিকবার এসব ‘ভুয়া সংবাদ ও প্রপাগান্ডা’ সম্পর্কে জনগণকে সতর্ক করেছে। সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ‘ডিজিটাল সন্ত্রাসের’ বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১০

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১১

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১২

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৩

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৪

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৫

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৬

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৭

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৮

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৯

হজে বিমান ভাড়া কমল

২০
X