কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১২:৫১ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এফ-১৬ মোকাবিলায় ল্যাভরভের কড়া হুঁশিয়ারি

এফ-১৬ মোকাবিলায় ল্যাভরভের কড়া হুঁশিয়ারি

যদি ইউক্রেনের আকাশে এফ-১৬ জঙ্গি বিমান দেখা যায় তাহলে সামরিক কায়দায় তা মোকাবিলা করবে রাশিয়া। শুক্রবার (১৬ জুন) রুশ গণমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমন মন্তব্য করেছেন।

সংশ্লিষ্ট এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই এর জবাব সামরিক কায়দায় দেওয়া হবে। ল্যাভরভ বলেন, পাঁচ নিউক্লিয়ার অস্ত্র বিশিষ্ট দেশ নিউক্লিয়ার অস্ত্র দিয়ে এফ-১৬ জঙ্গি বিমান প্রস্তুত করছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।

ল্যাভরভ উদ্বেগ প্রকাশ করে বলন, ‘যে এফ-১৬ জঙ্গি বিমান নিয়ে কথা হচ্ছে সেগুলো নিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম।’

দীর্ঘদিন ধরে পশ্চিমাদের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবির মুখে গত মাসে জি-৭ নেতাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তার দেশ এফ-১৬ যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেবে। আর বাইডেনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।

যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছিল, তখন ইউক্রেনের হাতে ১২০টির মতো যুদ্ধবিমান ছিল বলে ধারণা করা হয়। তবে এর বেশিরভাগই ছিল সোভিয়েত আমলের পুরনো মিগ-২৯ এবং সু-২৭। এর মধ্যে যুদ্ধে অনেকগুলোই ধ্বংস বা অকেজো হয়ে গেছে।

ইউক্রেন মনে করে রাশিয়ার বিমান বাহিনীর সঙ্গে টেক্কা দিতে হলে তাদের ২০০ জেট বিমান দরকার, অর্থাৎ এখন তাদের যা আছে তার চেয়ে অন্তত পাঁচ-ছয় গুণ বেশি।

এফ-১৬ যুদ্ধবিমান প্রথম তৈরি করা হয় ১৯৭০ এর দশকে। এফ-১৬ শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে চলতে পারে এবং আকাশে বা মাটিতে- যে কোন টার্গেটে হামলা করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১০

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১১

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১২

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৩

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৫

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৬

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৭

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৮

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৯

আত্মসমর্পণ করলেন আমির হামজা

২০
X