কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটেনের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ালেন ট্রাম্প

ট্রাম্প ও স্টারমার। ছবি : সংগৃহীত
ট্রাম্প ও স্টারমার। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। কিন্তু এ সিদ্ধান্তের সাথে একমত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি তিনি সরাসরি ব্রিটেনকে জানিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, লন্ডনে ব্রিটিশ নেতার সাথে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন। তিনি বলেছেন, তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার সাথে একমত নন। কিন্তু কেন তা তিনি বিস্তারিতভাবে বলেননি।

ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রীর (কিয়ার স্টারমার) সাথে আমার এই বিষয়ে দ্বিমত আছে... আমাদের কয়েকটি মতবিরোধের মধ্যে এটি একটি।

ট্রাম্প আরও জানান, তিনি অবিলম্বে সমস্ত জিম্মির মুক্তির ব্যবস্থা করতে চান। পর্যায়ক্রমে জিম্মিদের মুক্তি দেওয়ার বিরোধি তিনি। ট্রাম্প বলেন, একজন নয়, দুজন নয়, অথবা ‘আমরা আগামীকাল তোমাদের তিনজন দেব’ এমন কথা শুনতে চাই না। আমাদের অবিলম্বে জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। ইসরায়েলের জনগণ এটাই চায়। আমরা চাই লড়াই বন্ধ হোক এবং এটি বন্ধ হবে। আমরা প্রায় প্রতিটি সংঘাতের সমাধান করেছি। এটাও করব।

স্টারমার আগেই জানিয়েছিলেন, যদি ইসরায়েল গাজার মানুষের দুর্দশা কমানোর পদক্ষেপ না নেয় এবং প্রায় দুই বছর ধরে সেখানে চালিয়ে আসা হামলা বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে না পারে তবে সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হবে ২৩ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই সম্মেলনকে সামনে রেখে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে লন্ডনের বিরোধ তৈরি হয়েছে, কারণ ওয়াশিংটন এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। অন্যদিকে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোও একই সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এবার যুক্তরাজ্যে গিয়ে ট্রাম্প সরাসরি বিরোধিতা করায় ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বাস্তবায়নে ব্রিটেন কতটা সাহস দেখাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১০

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৩

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৪

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৫

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৬

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৮

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৯

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

২০
X