কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামবিদ্বেষ রুখতে ঐক্যের ডাক এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

ইসলামবিদ্বেষ রুখে দেওয়ার আহ্বান জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) মেক্সিকো, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত সংস্থা মিকটার সভায় এ ঐক্যের ডাক দেন তিনি। এ সময় তিনি বিভিন্ন দেশের নেতাদের ইসলামবিদ্বেষের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইসলামবিদ্বেষিদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ জন্য তিনি মুসলিম বিশ্বের কাছে ব্যাপক জনপ্রিয়। এবার ইসলামবিদ্বেষীর বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়েছেন তিনি।

এরদোয়ান তিনি বলেন, আন্তর্জাতিক উগ্রবাদের সঙ্গে ইসলামের প্রতি বৈরিতার বৃদ্ধি এবং তার বিস্তার উদ্বেগজনক। এই নেতিবাচক ঘটনাগুলো আমাদের আবার মনে করিয়ে দিয়েছে যে আমাদের আরও সংহতি, বোঝাপড়া ও সহনশীলতার প্রয়োজন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট ওই মিকটা সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করেন। ইসলামের সুরক্ষায় আলোচনাও করেছেন বিশ্বনেতাদের সঙ্গে। তিনি বলেন, এখন ঘৃণামূলক অপরাধ, বৈষম্য ও ইসলামবিদ্বেষের পরিবর্তে আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং সহাবস্থানের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে। কোনোভাবেই ইসলামকে ছোট করে দেখার সুযোগ নেই। এ জন্য রাষ্ট্রপ্রধানদের এগিয়ে আসতে হবে।

এরদোগান আরও বলেন, বিশ্বব্যবস্থায় অন্যায় যত বাড়ছে, আন্তর্জাতিক সংস্থার এ সমস্যাগুলো সমাধান করার ক্ষমতা তত হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতিতে আরও ন্যায়সঙ্গত বিশ্ব গড়ে তোলার জন্য শান্তিপূর্ণ উপায়ে সংঘাত বন্ধের উদ্যোগ নিতে হবে।

মুসলিম এই নেতা ক্ষোভ ঝেড়ে বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে প্রায় প্রতিদিনিই বিশ্বের কোথাও না কোথাও কোরআন অবমাননা করা হচ্ছে, যা ২০০ কোটি মুসলিম জনগণের সবচেয়ে পবিত্র মূল্যবোধে আঘাত করা হচ্ছে; যা অগ্রহণযোগ্য। কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সম্প্রতি সুইডেনে প্রকাশ্যে পবিত্র কোরআন শরিফ অবমাননা করা হয়। এরপরই ক্ষোভে ফুঁসে ওঠে গোটা মুসলিম বিশ্ব। সেই সময়ও সুইডেন সরকারের সমালোচনায় সরব হন এরদোয়ান। এমনকি রুশ প্রেসিডেন্ট ভোলোদিমির পুতিনও কোরআন অবমাননার সমালোচনা করে মুসলিমদের পাশে দাঁড়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১০

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১২

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৩

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৬

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৮

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৯

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

২০
X