কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের শস্য আমদানিতে তিন দেশের নতুন নিষেধাজ্ঞা

কৃষ্ণসাগরে শস্য আমদানির জাহাজ। ছবি : রয়টার্স
কৃষ্ণসাগরে শস্য আমদানির জাহাজ। ছবি : রয়টার্স

ইউক্রেনের শস্য আমদানিতে মেয়াদোত্তীর্ণ হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। শুক্রবার এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও তা আর বাড়ায়নি। ফলে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নতুন করে ইউক্রেনের শস্য আমদানিতে তিন দেশ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। দেশটিতে রাশিয়ার আগ্রাসনের আগে ২০২২ সালে সবচেয়ে বেশি খাদ্য রপ্তানি করেছিল। তবে গত বছর এ হার কমেছে। কেননা এ অঞ্চলের কৃষকেরা কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানির ওপর নির্ভরশীল। কিন্তু রাশিয়ার হামলার কারণে সেভাবে এ রুট ব্যবহার করতে পারেনি তারা। ফলে বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়েছে।

রয়টার্স জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোতে ইউক্রেনের শস্যের অবাধ আমদানির কারণে স্থানীয় কৃষকদের শস্যের দাম কমে গেছে। এজন্য এ তিন দেশ ইউক্রেনের শস্য আমদানি নিষিদ্ধ করেছে। দেশটির ওপর গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন শস্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যদিও ওই সময়ে কয়েকটি শর্তারোপ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, যে দেশ ইউক্রেনের শস্য কিনবে, তারা বিশ্বের অন্য কোথাও সেই শস্য বিক্রি করবে।

সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল এ নিষেধাজ্ঞা মেয়াদোত্তীর্ণ হয়েছে। এরপর পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি ইউক্রেনের শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়।

ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার ভালদিস ডমব্রোভস্কিস শুক্রবার বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উচিত ইউক্রেনীয় শস্য আমদানির বিরুদ্ধে একতরফা পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকা।’ কিন্তু পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি সেই আহ্বান না মেনে ইউক্রেনীয় শস্য আমদানিতে তাদের নিজস্ব বিধিনিষেধ আরোপ করেছে। দেশগুলো নিজেরা নিষেধাজ্ঞা দিলেও তাদের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারবে ইউক্রেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১০

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১১

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১২

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৩

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মমতাজের জামিন বহাল

১৫

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৬

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৭

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৮

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৯

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

২০
X