কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

দুই দেশের প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
দুই দেশের প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

ইউক্রেনে আগ্রাসনের পর থেকে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ছে যুক্তরাষ্ট্রের। একের পর এক পাল্টা পদক্ষেপ নিচ্ছে দেশ দুটি। সম্প্রতি দুজন মার্কিন কূটনীতিককে বের করে দিয়েছে রাশিয়া। এবার পাল্টা হিসেবে তাদের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র। শুক্রবার (৬ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, রুশ সরকারের আমাদের কূটনীতিকদের হেনস্তার করার ব্যাপারগুলো কোনোভাবে বরদাশত করা হবে না। জানা গেছে, এসব কর্মকর্তাদের দেশ ত্যাগের জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এর আগে গত মাসে দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া। ওই দুই মার্কিন কূটনীতিক হলেন জেফেরি সিলিন ও ডেভিড বার্নিস্টিন। তাদের সাথেও একই আচরণ করে রাশিয়া। আদেশের সাত দিনের মধ্যে তাদের দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়।

রাশিয়ার অভিযোগ, ওই দুই কূটনীতিক ভ্লাদিভস্তকের সাবেকত এক দূতাবাস কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। ওই কর্মকর্তা গোপন তথ্য সংগ্রহের জন্য অভিযুক্ত ও পরে দোষ স্বীকার করেছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

গত বছর রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করলে তারপর থেকে দেশটির পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সহায়তার পাশাপাশি জোটের মাধ্যমে সেনাদের ট্রেনিং দিয়ে আসছে। এতে বরাবরই নাখোস রাশিয়া। তাদের দাবি ইউক্রেনকে সহায়তার মাধ্যমে যুদ্ধে একটি অংশের হয়ে অংশগ্রহণ করেছে ‍যুক্তরাষ্ট্র। ফলে দেশ দুটির মধ্যে সম্পর্কের বৈরিতা চলছে। এর মধ্যে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ফলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X