কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চার দেশের বিরোধিতায় ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল রাশিয়া। এ লক্ষ্যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি ভোটের আয়োজনও করেছিল। তবে শেষ পর্যস্ত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরোধিতায় তা পাস হয়নি। মঙ্গলবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রুশ সরকারি বার্তা সংস্থা তাস।

গতকাল সোমবার বিকেলে রাশিয়ার উত্থাপিত প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হয়। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, গ্যাবন ও মোজাম্বিক ভোট দেয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপান এই প্রস্তাবের বিরোধিতা করেছে। এ ছাড়া আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ঘানা, মাল্টা, সুইজারল্যান্ড ও ইকুয়েডর ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে ১৫ সদস্যের মধ্যে ৯ সদস্যের ভোটের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন বা রাশিয়াকে ভেটোদানে বিরত থাকতে হয়। ফলে নিরাপত্তা পরিষদের যেকোনো পদক্ষেপ থেকে ইসরায়েলকে ঐতিহ্যগতভাবে সুরক্ষা দেওয়া যুক্তরাষ্ট্র বিরোধিতা করবে, এটাই আগেই জানিয়েছিলেন বিশ্লেষকরা।

ভোটের পরপর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, পশ্চিমাদের কাছে নিরাপত্তা পরিষদ জিম্মি। একমাত্র এই কারণে সংঘাত প্রশমনে নিরাপত্তা পরিষদ স্পষ্ট ও শক্তিশালী যৌথ বার্তা দিতে পারেনি।

তবে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, রাশিয়ার প্রস্তাবে হামাসকে নিন্দা না জানানোয় যুক্তরাষ্ট্রর এর বিরোধিতা করেছে।

এর আগে গত শুক্রবার ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভোটের আহ্বান করে রাশিয়া। যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট সব ধরনের কাজের নিন্দা জানাতে একটি খসড়া প্রস্তাবের ওপর এই ভোটাভুটির ডাক দেয় মস্কো।

এক পৃষ্ঠার খসড়া প্রস্তাবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা প্রদান ও প্রয়োজনে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়। এতে ইসরায়েল ও ফিলিস্তিনের কথা বলা হলেও সরাসরি হামাসের নাম নেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১০

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১২

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৪

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৫

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৬

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৭

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৮

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৯

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

২০
X