কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থতার অজুহাতে পালাচ্ছে ইউক্রেনীয় পুরুষরা

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

গেল বছরের ২৪ আগস্ট ইউক্রেনে হামলা করে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। যুদ্ধের দেড় বছরে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে পরাশক্তি রাশিয়ার সঙ্গে লড়াই করে টিকে আছে ইউক্রেন। এই কাজে দেশটিকে সামরিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করেছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। তবে মাঠে-ময়দানে লড়াই করতে হয়েছে ইউক্রেনবাসীদেরই।

যুদ্ধ শুরুর পর সেনাবাহিনীতে যুবকদের যোগদান বাধ্যতামূলক করেছে কিয়েভ। প্রথম দিকে দেশমাতৃকার ডাকে হাজার হাজার যুবক সাড়া দিলেও বর্তমানে উল্টো চিত্র দেখছে ইউক্রেন। যুদ্ধে যোগদান এড়াতে এখন দলে দলে দেশ ছাড়ছে ইউক্রেনীয় যুবকরা। এক পরিসংখ্যানে দেখা গেছে, সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান এড়াতে এ পর্যন্ত প্রায় ২০ হাজার পুরুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে।

এ ছাড়া দেশ থেকে পালানোর চেষ্টা করার সময় ইউক্রেনীয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছে আরও ২১ হাজার ১১৩ জন। এদের মধ্যে কেউ কেউ বিপজ্জনক নদী সাঁতরে, আবার কেউ কেউ রাতের আঁধারে হেঁটেই সীমান্ত অতিক্রম করেছে। আর ইউক্রেন ছাড়ার সময় যারা আটক হয়েছে তারা সাঁতরে বা হেঁটে কিংবা অসুস্থতার অজুহাত দেখিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছে। শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইউক্রেন।

গেল বছর প্রতিবেশী রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে ১৮-৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেয় কিয়েভ। তবে বিবিসি বলছে, সরকারি এমন নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিনই দেশ থেকে পালিয়েছেন কয়েক ডজন করে পুরুষ। ইয়েভগেনি নামে এক ইউক্রেনীয় বলেছেন, আমার আর কী করার ছিল? আমরা সবাই তো আর যোদ্ধা নই। যুদ্ধ না জানলে কিছু করার নেই।

ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র রোমানিয়া, মলদোভা, পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার কাছ থেকে সীমান্ত পারাপারের তথ্য সংগ্রহ করে ব্রিটিশ সংবামমাধ্যম বিবিসি জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ইউক্রেন থেকে অবৈধভাবে এসব দেশে প্রবেশ করেছে ১৯ হাজার ৭৪০ পুরুষ।

অন্যদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, ২১ হাজার ১১৩ জন দেশ থেকে পালানোর চেষ্টা করার সময় ইউক্রেনীয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছে। এদের মধ্যে ১৪ হাজার ৩১৩ জন সাঁতরে কিংবা হেঁটে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছে। এ ছাড়া অসুস্থতার অজুহাতে ভুয়া নথি তৈরি করে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছে বাকি ৬ হাজার ৮০০ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X