কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৬:০৭ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াগনার যোদ্ধাদের সামনে ৩ বিকল্প দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

সশস্ত্র বিদ্রোহের পর এবার রাশিয়ার ভারাটে সেনাদল ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের সামনে তিনটি বিকল্প দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ওয়াগনারের বিদ্রোহের পর গতকাল সোমবার জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তাদের এ তিন বিকল্প দেন তিনি। এ ছাড়া ওয়াগনারের যেসব যোদ্ধা ‘সঠিক সিদ্ধান্ত’ গ্রহণ করে মস্কো অভিমুখে পদযাত্রা স্থগিত করেছেন তাদের ধন্যবাদ দেন পুতিন।

পুতিনের দেওয়া তিনটি বিকল্প হলো—ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তি করে দেশের সেবা করতে পারবে। দ্বিতীয় বিকল্প হলো, দেশে পরিবার-পরিজনের কাছে তারা ফিরতে পারবে। আর তৃতীয় বিকল্প হলো তারা চাইলে প্রতিবেশী দেশ বেলারুশে চলে যেতে পারবে।

গত শুক্রবার রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এরপর শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের শহর রোস্তভ-অন-দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসরও হয় ওয়াগনার বাহিনী। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কোমুখী পদযাত্রা স্থগিতের কথা জানান প্রিগোজিন।

যদিও প্রিগোজিনের দাবি, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছিল তার বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X