কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের বড়সড় প্রস্তুতি রাশিয়ার, বাড়াচ্ছে সেনা

প্যারেডে রাশিয়ার সেনারা। ছবি : সংগৃহীত।
প্যারেডে রাশিয়ার সেনারা। ছবি : সংগৃহীত।

আরও বড়সড় পরিসরে যুদ্ধের প্রস্ততি নিচ্ছে রাশিয়া। দেশটি এ জন্য বিপুল সংখ্যক সেনা যুক্ত করছে নিজেদের বহরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বোচ্চ সেনা যুক্ত করার নির্দেশ দিয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন সেনাবহরে আরও এক লাখ ৭০ হাজার সেনা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। রাশিয়ার ইউক্রেনে হামলার ২২তম মাসে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্রেমলিন শুক্রবার পুতিনের এক ডিক্রি প্রকাশ করেছে। এ ডিক্রির বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাশিয়া তাদের সশস্ত্র বাহিনীর সেনার সংখ্যা এক দশমিক ৩২ মিলিয়ন সেনা আর সবমিলিয়ে সেনার সংখ্যা ২ দশমিক ২ মিলিয়নে উন্নীত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া তাদের সশস্ত্র বাহিনীর সেনাদের সংখ্যা বাড়াচ্ছে। বিভিন্ন দেশের হুমকির ও ন্যাটোর সম্প্রসারণের কারণে স্পেশাল ফোর্সসহ এসব সেনা বাড়ানো হবে।

বিবৃতিতে বলা হয়েছে, এ সেনা সংখ্যা হঠাৎ করে বাড়ানো হবে না। তবে ধীরে ধীরে এ সংখ্যা বাড়ানো হবে। স্বেচ্ছাসেবীদের নিয়োগের মাধ্যমে এসব সেনা বাড়ানো হয়েছে।

রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ শুক্রবার জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সেনাবহিনীতে চুক্তিভিত্তিক চার লাখ ৫২ হাজার সেনা নিয়োগ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X