কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১১:০০ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে আরও ৩ হাজার সেনা পাঠাবেন রমজান কাদিরভ

চেচেন নেতা রমজান কাদিরভ। ছবি : রয়টার্স
চেচেন নেতা রমজান কাদিরভ। ছবি : রয়টার্স

ইউক্রেনে আরও তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সহযোগী চেচেন নেতা রমজান কাদিরভ। এসব সেনারা যুদ্ধে যাওয়ার জন্য পুরো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) কাদিরভ জানান, আরও তিন হাজার সেনা পুরো প্রস্তুত রয়েছে। এসব সেনা রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী ও ন্যাশনাল গার্ড ফোর্সের সাথে যুক্ত হয়ে যুদ্ধ করবেন।

রমজান কাদিরভ মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত শিষ্য হিসেবে পরিচিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তিনি মস্কোর হয়ে যুদ্ধ করে আসছেন। অন্যদিকে তার বিরোধী জোটগুলো ইউক্রেনের পক্ষ নিয়ে সহযোগিতা করে আসছে।

টেলিগ্রামে এক ম্যাসেজে রমজান কাদিরভ জানান, এ সেনারা আধুনিক অস্ত্রে সজ্জিত এবং তাদের সেরা সরঞ্জাম রয়েছে। তারা ফলাফল অর্জনের বিষয়ে অত্যন্ত প্রতিজ্ঞ এবং সংগ্রামী ও অনুপ্রেরণাপ্রাপ্ত।

এর আগে মে মাসে এ চেচেন নেতা বলেছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৬ হাজার সেনা পাঠিয়েছেন। এদের মধ্যে ১২ হাজার স্বেচ্ছাসেবী রয়েছে। যাদের ৭ হাজার সেনা প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ নিয়েছে।

রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন শুরু হলে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল রাশিয়ার ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনার গ্রুপ। তবে এ সেনাদলের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানায় রাশিয়া। রুশ বাহিনী ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহের আগ পর্যন্ত বেশ কয়েকটি ‘অপারেশনে’ রীতিমতো নেতৃত্ব দিয়েছে।

এর আগে নভম্বরেরর শুরুতে ওয়াগনার বাহিনীর প্রধান নিহতের পর ওয়াগনার সেনাদের উল্লেখযোগ্য সংখ্যা নিজের দলে যোগ দিয়েছেন বলে দাবি করেন রমজান কাদিরভ। তিনি বলেন, এসব সেনারা চেচেনের স্পেশাল ফোর্সের সঙ্গে যুক্ত হয়ে প্রশিক্ষণও নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X