কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০১:৩২ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৩, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানি ঈদে পুতিনের শুভেচ্ছা 

ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার মুসলিমদের অভিবাদন জানিয়েছেন। মুসলমানদের ধর্মীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে তিনি ইউক্রেন যুদ্ধে মুসলিম যোদ্ধাদের সাহসিকতা ও দেশের প্রতিরক্ষায় তাদের ভূমিকার কথা স্মরণ করেন।

নিউজ এজেন্সি ইএফই জানায়, ক্রেমলিনের ওয়েবসাইটে তার দেওয়া বিবৃতিতে পুতিন বলেন, ‘পূর্বসূরিদের ঐতিহাসিক, আত্মিক এবং দেশপ্রেমজাত ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে নিঃস্বার্থভাবে সাহস দেখিয়ে তারা সামরিক অভিযানে অংশ নিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘সৈন্যরা কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়াকে রক্ষা করছে।’

তিনি দিনটির ধর্মীয় গুরুত্ব নিয়ে বলেন, ‘এই দিনটি আমাদের নৈতিক ও আধ্যাত্মিক তাৎপর্যকে প্রকাশ করে এবং মানবসেবা, মানবপ্রেম ও সুবিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।’

রাশিয়ায় কোরবানি ঈদকে স্থানীয়রা ‘কুরবান বাইরাম’ নামে ডাকেন। ইসলাম ধর্ম অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নবী ইব্রাহিম তার নিজপুত্র ইসমাইলকে কোরবানি করতে সম্মত হয়েছিলেন। সেই দিনটিকেই বিশ্বব্যাপী ঈদুল আজহা হিসেবে পালন করা হয়। এই ঘটনার উল্লেখ বাইবেলেও ভিন্নভাবে রয়েছে।

আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় মুসলিমদের সংখ্যা না জানা গেলেও ধারণা করা হয় প্রায় ২কোটি মুসলিম বসবাস করেন দেশটিতে। শুধু মস্কোতে প্রায় ৫ লক্ষ মুসলিমের বসবাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X