কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধ শেষের সময় জানালেন রমজান কাদিরভ

রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত
রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ প্রায় দুই বছর ধরে চলছে। এই যুদ্ধ শেষের দৃশ্যমান কোনো নিদর্শন এখনো নেই। তবে এবার এই যুদ্ধ শেষের সম্ভাব্য সময় জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি বলেছেন, আগামী বছরের বসন্ত বা গ্রীষ্মের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) রুশ সংবাদমাধ্যম আরটির সঙ্গে এক সাক্ষাৎকারে এই পূর্বাভাস দিয়েছেন তিনি।

ইউক্রেন যুদ্ধে চেচনিয়ার সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাশিয়ার দক্ষিণের এই প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ যুদ্ধক্ষেত্রে অগ্রগতির প্রতি গভীর মনোযোগ রেখে চলেছেন। তিনি বলেন, জনশক্তি, অস্ত্র ও অর্থ অভাবে আগামী জুন বা জুলাইয়ের মধ্যে কিয়েভের সামরিক সক্ষমতা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে।

রমজান কাদিরভ বলেন, রাশিয়া চাইলে এই মুহূর্তে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে সেভাবে হামলা করলে তিন মাসের মধ্যে ইউক্রেনকে চূর্ণ-বিচূর্ণ করতে পারত। কিন্তু প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের অবকাঠামো ও শহরগুলো যতটা সম্ভব অক্ষত রাখার নির্দেশ দিয়েছেন। তা না হলে আমরা কিয়েভ দখল করে নিতাম। আমরা কিয়েভ থেকে মাত্র সাত কিলোমিটার দূরে ছিলাম। কিন্তু ইউক্রেনকে রাষ্ট্র হিসেবে ধ্বংস করার কোনো ইচ্ছে প্রেসিডেন্টের নেই।

এদিকে আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। সেগুলো অর্জিত না হওয়া পর্যন্ত কিয়েভের সঙ্গে কোনো শান্তি চুক্তি হবে না।

তিনি বলেন, ইউক্রেনে বর্তমানে প্রায় ৬ লাখ ১৭ হাজার রুশ সেনা রয়েছে। তাদের মধ্যে প্রায় ২ লাখ ৪৪ হাজার মানুষকে রুশ পেশাদার সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য ডাকা হয়েছিল। তবে বর্তমানে ইউক্রেনে আর রিজার্ভ সেনা পাঠানোর প্রয়োজন নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১০

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১২

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৩

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৪

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৫

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৬

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৭

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৮

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৯

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

২০
X