কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৩১ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে ২৫০ মিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি : সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে চলতি বছর আরও ২৫০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার (২৭ ডিসেম্বর) তিনি এই ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

ব্লিংকেন বলেন, ইউক্রেনকে দেওয়া নতুন অস্ত্র সহায়তার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উচ্চ-গতিশীল কামান রকেট সিস্টেম ও আর্টিলারি অ্যান্টি-আরমারের গোলাবারুদ এবং দেড় কোটি রাউন্ডের বেশি গুলি থাকবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে ইউক্রনকে নতুন অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিলেন যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ও বিরোদী দলের দ্বন্দ্বের জেরে বেশ কয়েক মাস ধরে ইউক্রেনকে অর্থ ও সামরিক সহায়তা দিতে পারছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। মার্কিন সহায়তার অভবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিয়েভকে ১১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। তবে গত জানুয়ারি মাসে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের হটিয়ে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয়। তখন থেকে কিয়েভের জন্য আর কোনো তহবিল অনুমোদন দেয়নি কংগ্রেস।

গত অক্টোবরে কংগ্রেসের কাছে ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের বরাদ্দ চায় বাইডেন প্রশাসন। তবে রিপাবলিকানদের বাধায় তা কংগ্রেসে পাস হয়নি।

অন্যদিকে অর্থ ও সামরিক সহায়তা নিয়ে ইউরোপ থেকেও দীর্ঘ দিন ধরে সুসংবাদ পাচ্ছে না কিয়েভ। কয়েক দিন আগে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে ইউক্রেনের জন্য প্রস্তাবিত ৫ হাজার কোটি ইউরোর একটি সহায়তা বিল আটকে দেয় হাঙ্গেরি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র হিসেবে পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X