কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ
অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া

ইউক্রেনের একটি ভবনে রাশিয়ার হামলা। ছবি : সংগৃহীত
ইউক্রেনের একটি ভবনে রাশিয়ার হামলা। ছবি : সংগৃহীত

গত বছরের শেষের দিক থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এর জবাবে পাল্টা হামলা করেছে ইউক্রেন। দুই দেশের মধ্যকার হামলা পাল্টা হামলার মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে।

শুক্রবার (০৫ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি করা ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে এমন অভিযোগ করেছে।

মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি উত্তর কোরিয়ার এ সমর্থনের কড়া সমালোচনা করেছেন। বিষয়টিকে তিনি ‘গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে উত্থাপন করবে এবং যারা এসব অস্ত্র সহায়তার জন্য কাজ করছে তাদের ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করবে।

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করলেও বিষয়টিকে অস্বীকার করেছে মস্কো। যদিও গত বছরের সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কৌশলগত অস্ত্র সহায়তার জন্য দেশটি সফরে গিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র বেশ আগে থেকেই উত্তর কোরিয়াকে রাশিয়ায় অস্ত্র সহায়তার জন্য অভিযুক্ত করে আসছে। তবে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগ জানিয়েছে, উত্তর কোরিয়ার দেওয়া এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটার (৫০০ মাইল) দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের ব্রিফিংয়ে জন কিরবি বলেন, রাশিয়ার উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ করার প্রক্রিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বেশ কয়েকটি রেজুলেশনের সরাসরি লঙ্ঘন। আমরা আবারও রাশিয়ার আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের দায়ে তাদের দায়ী করার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাস তারা ইরানের কাছ থেকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে। যদিও এটির প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।

যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্যও উত্তর কোরিয়া থেকে রাশিয়ার ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র নেওয়ায় কঠোর নিন্দা জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X