কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

আগামী মার্চে রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। সে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছেন বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার তাকে নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিয়েছে রুশ নির্বাচন কমিশন। বর্তমানে রাশিয়ায় পুতিনের তেমন শক্ত কোনো বিরোধী না থাকায় এই নির্বাচনে তিনিই জয়ী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে অন্তত ২০৩০ সাল পর্যন্ত তিনিই বিশ্বের অন্যতম শক্তিধর রাশিয়ার ক্ষমতায় থাকছেন। খবর এএফপির।

রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, পুতিনকে নিবন্ধন দেওয়া হয়েছে। তিনি ছাড়াও ডানপন্থি নেতা ফায়ারব্র্যান্ড ও পুতিনের অনুগত হিসেবে পরিচিত লিওনিড স্লুটস্কিকে প্রার্থী হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।

১৯৯৯ সাল থেকে রাশিয়ার ক্ষমতায় আছেন ৭১ বছর বয়সী ‍পুতিন। জোসেফ স্ট্যালিনের পর যে কোনো শাসকের চেয়ে দীর্ঘদিন তিনি প্রেসিডেন্ট পদে আছেন। এরপরও তিনি মনে করছেন, রাশিয়ার এই বিপদের দিনে তারই ক্ষমতায় থাকা প্রয়োজন।

বেশ আগে থেকেই কূটনীতিক, গোয়েন্দা ও অন্যান্য কর্মকর্তা বলে আসছেন, পুতিন আজীবন রাশিয়ার ক্ষমতায় থাকবেন। তাকে নির্বাচনের মাঠে চ্যালেঞ্জ জানাতে পারবে এমন কোনো হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী নেই। ৮০ শতাংশ মানুষ তার পক্ষে। রাষ্ট্র কাঠামো ও গণমাধ্যম তার হাতে আছে। এ ছাড়া তার অব্যাহত শাসন নিয়ে মূলধারার জনসাধারণের মাঝে কোনো বিরোধিতা নেই।

তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে কিছুটা বিপাকে আছেন পুতিন। এই যুদ্ধ নিয়ে ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট। একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতিকে বিপদে ফেলার চেষ্টা করে চলেছে পশ্চিমারা। যদিও পশ্চিম থেকে মুখ ফিরিয়ে এশিয়া ও আফ্রিকায় মনোনিবেশ করে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রেমলিনপ্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X