কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের

পুরোনো ছবি
পুরোনো ছবি

কৃষ্ণসাগরে সি ড্রোনের মাধ্যমে হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। বুধবার (৩১ ফেব্রুয়ারি) রাতে ক্রিমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণসাগরে এই হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা জিইউআর। ভিডিওতে সি ড্রোন ক্ষেপণাস্ত্র সজ্জিত রুশ যুদ্ধজাহাজ ইভানোভেতসে হামলা করছে তা দেখানো হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, যুদ্ধজাহাজ ইভানোভেতসের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এর ফলে যুদ্ধজাহাজটি একদিকে সরে যায়। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়।

এক বিবৃতিতে জিইউআর জানিয়েছে, জাহাজে সরাসরি বেশ কয়েকটি হামলা হয়। ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়। এই কারণে এটি আর সরে যেতে পারেনি।

ইউক্রেনীয় সংস্থাটি জানায়, তাদের ১৩তম গ্রুপ এই হামলা চালিয়েছে। বুধবার রাতে পশ্চিম ক্রিমিয়ার দোনুজলাভ হ্রদে টহল দেওয়ার সময় ইভানোভেতসে এই হামলা হয়েছে।

ইউক্রেনের এই দাবি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি রাশিয়া। তবে ২০২২ সাল থেকে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরে একের পর এক হামলা চালিয়ে আসছে কিয়েভ। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইউক্রেনীয় হামলায় যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়া। রাশিয়াও শেষ পর্যন্ত বিষয়টি স্বীকার করে।

রাশিয়ার ইভানোভেতস যুদ্ধজাহাজ ডুবির দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা। তবে মস্কোপন্থি যুদ্ধবিষয়ক ব্লগাররা ওই এলাকায় হামলা এবং জাহাজটি ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১০

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১১

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১২

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৩

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৪

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৫

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৬

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৭

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৮

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৯

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

২০
X