কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘকে বুড়ো আঙুল দেখালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ায় যে কোনো ধরনের গাড়ি রপ্তানির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এ নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য একটি গাড়ি উপহার পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই এই গাড়ি উপহার দেওয়ার মাধ্যমে জাতিসংঘের নিষেধাজ্ঞা বিধি লঙ্ঘন করেছেন পুতিন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর বরাতে এই তথ্য জানিয়েছে আলজারিরা।

কেসিএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার তৈরি গাড়িটি গত ১৮ ফেব্রুয়ারি কিমের শীর্ষ সহযোগীদের কাছে পাঠানো হয়েছে। এটি কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। তবে গাড়িটির কোন মডেলের বা কীভারে উত্তর কোরিয়ায় পাঠানো হলো সে তথ্য প্রকাশ করা হয়নি।

গাড়ি পাঠানোর জন্য পুতিনকে ধন্যবাদ দিয়েছেন কিমের বোন কিম ইয়ো জং। তিনি বলেন, গাড়ি উপহার দেওয়ার মাধ্যমে দুই দেশের নেতার মধ্যে বিশেষ ব্যক্তিগত সম্পর্কের বিয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

বিশ্বের বিভিন্ন গাড়ি নিয়ে উত্তরের নেতা কিমের অনেক আগ্রহ রয়েছে। এমনকি কিমের বিদেশি গাড়ির নিজস্ব সংগ্রহ রয়েছে। এসবের মধ্যে মার্সিডিজ, রোলস-রয়েস ফ্যান্টম ও লেক্সাসের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে।

যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের চাপে বিশ্ব থেকে প্রায় একঘরে হয়ে আছে উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে পিয়ংইয়ং। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হলে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। মার্কিন সরকারের দাবি, উত্তর কোরিয়ার কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে। তবে দুই দেশই নিজেদের মধ্যে কোনো ধরনের অস্ত্র চুক্তি করার কথা অস্বীকার করে আসছে।

গত সেপ্টেম্বরে রাশিয়া সফর করে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিম। এ ছাড়া কিমের আমন্ত্রণে শিগগিরই পুতিনের উত্তর কোরিয়া সফরের কথা রয়েছে। যদি পুতিন আসলেই উত্তর কোরিয়া সফর করেন তাহলে সেটি হবে দুই দশকের বেশি সময়ের মধ্যে তার প্রথম পিয়ংইয়ং সফর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X