কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

আবারও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি এবার পাঁচ শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়য়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে মার্কিন ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আডিয়েমো বলেন, শুক্রবার যুক্তরাষ্ট্র পাঁচ শতাধিক লক্ষ্যবস্তুতে নিষেধাজ্ঞা আরোপ করবে। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হবে।

আডিয়েমো বলেন, নিষেধাজ্ঞাটি বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে আরোপ করা হবে। এর মূল লক্ষ্য হবে রাশিয়ার সামরিক প্রতিষ্ঠান ও তৃতীয় বিশ্বের যেসব দেশ রাশিয়ারকে চাহিদামতো পণ্য প্রবেশের সুবিধা দেয় তারা। এছাড়া বিরোধী দলের নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর ব্যাপারে রাশিয়াকে জবাবদিহি করতে চায় দেশটি।

ডেপুটি ট্রেজারি সেক্রেটারি বলেন, আমরা আগামীকাল কয়েক শত মার্কিন নিষেধাজ্ঞা প্রকাশ করব। এটাও মনে রাখা উচিত যে কেবল আমেরিকা ই এ ধরনের পদক্ষেপ নেয়নি।

রাশিয়াকে লক্ষ্য করে এটিই যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সর্বশেষ নিষেধাজ্ঞা। ২০২২ সালে ইউক্রেনের আগ্রাসন শুরু করে রাশিয়া। এতে হাজার হাজার মানুষ নিহত ও শহর ধ্বংস হয়ে গেছে।

আডিয়েমো বলেন, রাশিয়ার লাগাম টানতে নিষেধাজ্ঞা ও রপ্তানিকে নিয়ন্ত্রণে জোরদার করা হচ্ছে। কেননা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তাদের সঙ্গে যুদ্ধ করা কঠিনতর বিষয়। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, মস্কোর হামলা থামাতে নিষেধাজ্ঞা যথেষ্ট নয়।

এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা রাশিয়ার বিরুদ্ধে আরেকটি নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। এর আওতায় প্রায় ২০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তাদের বিরুদ্ধে মস্কোর অস্ত্র কেনাবেচা ও ইউক্রেনের শিশুদের অপহরণের অভিযোগ করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের এ অধিবেশন থেকে জানানো হয়, রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতরা ১৩তম নিষেধাজ্ঞার মূলনীতির বিষয়ে সম্মত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১০

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১১

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১২

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৩

নাহিদা আক্তারের রেকর্ড

১৪

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৫

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৬

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৭

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৮

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

২০
X