কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

তিন বছরে গড়াল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুই বছর পূর্ণ করে তিন বছরে পা দিয়েছে। এর মাধ্যমে আরেকটি ভয়াবহ মাইলফলক স্পর্শ করল এই যুদ্ধ। খবর আনাদোলুর।

২০২২ সালের এই দিনে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি বিশ্ববাসী। বিশেষ করে ইউক্রেনে আগ্রাসন শুরু করায় রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো।

ইউক্রেন যুদ্ধের হতাহত নিয়ে চলতি সপ্তাহে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৫৮২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ১৭ জন, নারী ৩ হাজার ৯৩ জন এবং শিশু ৫৮৭ জন।

এই যুদ্ধে আহত হয়েছেন অন্তত ১৯ হাজার ৮৭৫ জন। তাদের মধ্যে ৬ হাজার ৫২৪ জন পুরুষ, ৪ হাজার ৫৪৬ জন নারী এবং এক হাজার ২৯৮ জন শিশু রয়েছে। তবে জাতিসংঘের মানবাধিকারের হাইকমিশনার অফিসের তথ্য অনুযায়ী, আহতদের এই সংখ্যা আরও অনেক বেশি।

জাতিসংঘের তথ্য থেকে দেখা যায়, দুই বছরের এই যুদ্ধে বিশ্বজুড়ে ৬৫ লাখ ইউক্রেনীয় নাগরিক আশ্রয় প্রার্থনা করেছেন। এ ছাড়া দেশের ভেতরে আরও ৩৭ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন।

তবে এতদিন পার হলেও নিকট ভবিষ্যতে এই যুদ্ধ শেষ হবে, এমন সম্ভবনা খুবই ক্ষীণ। কেননা কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। এ ছাড়া দুপক্ষের মধ্যে মতবিরোধও যথেষ্ট তীব্র।

কিয়েভের দাবি, ইউক্রেনের অধিকৃত সব ভূমি থেকে রাশিয়ানদের বিতাড়ন, রুশ বাহিনীর প্রত্যাহার এবং ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ। অন্যদিকে মস্কোর দাবি, ইউক্রেনকে জোট নিরপেক্ষ নীতিতে ফিরতে হবে। এর পাশাপাশি ইউক্রেনে বসবাসরত রুশ ভাষাভাষি নাগরিকদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X