কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের জয় গাজাবাসীকে উৎসর্গ করলেন ব্রিটিশ এমপি

জর্জ গ্যালোওয়ে। ছবি : সংগৃহীত
জর্জ গ্যালোওয়ে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাজ্যের একটি সংসদীয় আসনের উপনির্বাচনে নিরুঙ্কুশ জয় পেয়েছেন এক ব্রিটিশ বামপন্থি নেতা। নির্বাচিত হওয়ার পরই নিজের জয় গাজাবাসীকে উৎসর্গ করেছেন তিনি। খবর বিবিসি ও আলজাজিরার।

নির্বাচিত এই সংসদ সদস্যের নাম জর্জ গ্যালোওয়ে। তিনি উত্তর ইংলিশ শহর রচডেল থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এই শহরের জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম। ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন জর্জ। এই দলের হয়ে তিনিই প্রথম প্রার্থী যিনি এমপি হিসেবে সংসদে পা রাখবেন। অবশ্য জর্জ এবার নিয়ে সাতবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তবে তখন অন্য দল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন তিনি।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, উপনির্বাচনে ৩৯ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে। জর্জ ১২ হাজার ৩৩৫ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রার্থী ডেভিড টুলি ৬ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন। তবে ইসরায়েল নিয়ে মন্তব্য করে লেবার পার্টির সমর্থন হারানো আজহার আলী চতুর্থ হয়েছেন।

নির্বাচিত হওয়ার পর লেবার পার্টির প্রধানের উদ্দেশে জর্জ বলেন, কেয়ার স্টারমার, এটি (এ জয়) গাজার জন্য। গাজা উপত্যকায় বর্তমানে চলমান বিপর্যয়কে বৈধতা, উত্সাহ ও পক্ষ নিয়ে তোমরা মূল্য দিয়েছ এবং আরও চড়া মূল্য দেবে।

গত মাসে রচডেল শহরের লেবার পার্টির এমপি টনি লয়েড মারা গেলে এই আসনটি শূন্য হয়। এরপর উপনির্বাচন সামনে রেখে মুসলিম ভোটার টানতে ফিলিস্তিনিদের পক্ষে প্রচার চালান জর্জ। শুধু প্রচারই নয়, দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X