কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

মস্কোয় ভয়াবহ হামলা নিয়ে মুখ খুললেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

পুতিন বলেন, এই ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চার বন্দুকধারীও রয়েছে। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ইউক্রেনের দিকে অগ্রসর হয়েছিলেন। প্রাথমিক তথ্য অনুসারে তারা যেন সীমান্ত পাড়ি দিতে পারে সে জন্য ইউক্রেনে একটি পথ খোলা রাখা হয়েছিল।

তিনি বলেন, সব অপরাধী, সংগঠক ও হুকুমদাতাকে অনিবার্যভাবে শাস্তি দেওয়া হবে। অপরাধী ও হুকুমদাতা যেই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনা হবে। এই হামলার সকল মদদদাতাকে শনাক্ত ও শাস্তি দেওয়া হবে। যারা এই নৃশংসতা এবং রাশিয়া ও আমাদের জনগণের বিরুদ্ধে এই হামলা প্রস্তুতি গ্রহণ করেছে তাদের চিহ্নিত করব ও শাস্তি ‍দিব।

রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি সার্ভিস জানিয়েছে, হামলায় জড়িত বন্দুকধারীদের ইউক্রেনের সঙ্গে যোগাযোগ ছিল। তাদের ইউক্রেন সীমান্তের কাছ থেকে আটক করা হয়েছে। তাদের এখন মস্কোয় স্থানান্তর করা হচ্ছে।

সিনিয়র রুশ আইনপ্রণেতা আন্দ্রেই কার্তাপোলভ বলেছেন, ইউক্রেন যদি এই হামলায় জড়িত থাকে তাহলে রাশিয়া অবশ্যই যুদ্ধক্ষেত্রে এর যোগ্য ও স্পষ্ট জবাব দেবে।

তবে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসভ রয়টার্সকে বলেছেন, এই সন্ত্রাসী হামলার সঙ্গে ইউক্রেন জড়িত নয়। রুশ হামলাকারীদের হাত থেকে ইউক্রেন নিজের সার্বভৌমত্ব রক্ষা করছে; নিজের এলাকা মুক্ত করছে এবং দখলদারদের সেনাবাহিনী ও সামরিক স্থাপনার বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেন কোনো বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে না।

গত শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসীরা একটি হামলা চালায়। মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিভ বলেছেন, গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসকরা ১০৭ জনের মতো মানুষের জীবনের বাঁচাতে চেষ্টা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X