কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জিততে চলছেন পুতিন, বাইডেনকে জেলেনস্কির সতর্কবার্তা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

টানা দুই বছরের বেশি সময় ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ইউক্রেন। যুদ্ধের শুরু থেকেই কিয়েভকে অব্যাহত অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। পুতিন বাহিনীর বিরুদ্ধে পশ্চিমা অস্ত্রের নির্ভরতা যুদ্ধের ময়দানে ইউক্রেনকে এগিয়ে রাখছে অনেক ক্ষেত্রেই। তবে এই সহায়তা হঠাৎ বন্ধ হয়ে গেলে কী পরিণতি ভোগ করবে ইউরোপ? তারই ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি সতর্ক করে জানান, যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা দ্রুত না পৌঁছালে রাশিয়ার কাছে আরও ভূখণ্ড হারাবে ইউক্রেন বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যদি যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া না যায়, এর মানে হলো ইউক্রেনের হাতে কোনো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকছে না, কোনো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা থাকছে না। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য কোনো জ্যামার থাকছে না এবং ১৫৫ মিলিমিটার কামানের গোলা থাকছে না।’

এমন পরিস্থিতির পরিণতি বর্ণনা করে জেলেনস্কি জানান, ‘যদি সম্মুখ যুদ্ধক্ষেত্রে অবস্থান ধরে রাখতে দিনে ৮ হাজার রাউন্ড গোলা প্রয়োজন হয়, কিন্তু কোনো বাহিনীর কাছে আছে দুই হাজার রাউন্ড। তাহলে সেই বাহিনীকে লড়াই সীমিত করতে হবে।’

ইউক্রেন প্রেসিডেন্ট জানান, অস্ত্র সহায়তা না আসার সমাধান হতে পারে সম্মুখ যুদ্ধক্ষেত্রের এলাকা কমিয়ে আনা। কিন্তু সম্মুখযুদ্ধ ক্ষেত্রের অবস্থান হাতছাড়া হয়, তাহলে রাশিয়া বড় শহরগুলোর দিকে অগ্রসর হবে।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ৯৫ বিলিয়ন ডলারের একটি আন্তর্জাতিক সহায়তা প্যাকেজ পাসে হিমশিম খাচ্ছে। এই প্যাকেজে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা রয়েছে। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হওয়ার এক মাসের বেশি সময় পার হয়েছে। কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস করা যায়নি।

রিপাবলিকান আইনপ্রণেতারা আন্তর্জাতিক সহায়তা বিলটি থেকে ইসরায়েলের জন্য বরাদ্দ অংশ পৃথকভাবে পাস করার উদ্যোগ নিয়েছেন। আর ইউক্রেনের জন্য বরাদ্দের অংশে ঋণের মতো কিছু শর্তারোপ করতে চান। তবে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকানদের এ ধরনের শর্ত মেনে নিতে রাজি নয়।

দুই বছর আগে রুশ সামরিক বাহিনীর হামলা শুরুর পর ইউক্রেনের পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকা বর্তমানে মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে। গত মাসে আভদিভকা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় কিয়েভ। গেল বছর পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখল করে নেয় রাশিয়া। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, কীভাবে এই যুদ্ধ রাশিয়ার অনুকূলে চলে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X