কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলসহ কয়েক দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা ফ্রান্সের

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। যে কোনো সময় পাল্টাপাল্টি হামলায় জড়াতে পারে দুই দেশ। এমন পরিস্থিতিতে ইসরায়েলসহ কয়েকটি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের দেশ ফ্রান্স। শনিবার (১২ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজর্ন নিষেধাজ্ঞার বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে দেশটির নাগরিকদের আপাতত ইরান, ইসরায়েল লেবানন ও ফিলিস্তিন সফরে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া ইরানের ফ্রান্সের রাষ্ট্রদূত ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত তেহরান ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি।

এদিকে কয়েক ঘণ্টার মধ্যে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে মার্কিন গোয়েন্দারা। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে হামলার লক্ষ্যে ইরান প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। আগামী দুদিনের মধ্যে এ হামলা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলের উত্তর বা দক্ষিণাঞ্চলে এ হামলা হতে পারে। তবে তেহরান তেল আবিবে হামলার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

অন্যদিকে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ইরানের আক্রমণ ঠেকাতে দেশটিতে নিজেদের এক শীর্ষ জেনারেলকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জেনারেল মিচেল ই কুরিলা নামের এক শীর্ষ কর্মকর্তাকে ইসরায়েলে পাঠানো হয়।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল মিচেল কুরিলা মার্কিন সশস্ত্র বাহিনী সেন্টকমের ১৫তম কমান্ডার। নাম প্রকাশে অনিচ্ছুক একটি মার্কিন সূত্র জানিয়েছে, জেনারেল মিচেল কুরিলা ইসরায়েলে ইরানের সম্ভাব্য আক্রমণের বিপরীতে প্রতিরক্ষা কৌশল নির্ধারণে সহায়তা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X