কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকার ‘লজ্জা’ দেখতে হাজারো মানুষের ভিড়

পোকলোনায়া গোরা ভিক্টোরি পার্কে দর্শনার্থীদের ভিড়। ছবি : সংগৃহীত
পোকলোনায়া গোরা ভিক্টোরি পার্কে দর্শনার্থীদের ভিড়। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের দেওয়া অত্যাধুনিক সব সরঞ্জাম জব্দ করেছে রুশ বাহিনী। বিজয়ের স্মারক হিসেবে এসব যুদ্ধযান ও সমরাস্ত্র নিয়ে আসা হয়েছে মস্কোতে। আর নিজ দেশের এমন গৌরব দেখতেই ভিড় জমিয়েছেন হাজার হাজার রুশ নাগরিক।

এমনকি সেখানে ছিল খোদ মার্কিন নাগরিকরাও। গতকাল বুধবার পোকলোনায়া গোরা ভিক্টোরি পার্কে জব্দকৃত পশ্চিমা সামরিক সরঞ্জামের এ প্রদর্শনী আয়োজন করা হয়।

প্রদর্শনীতে রুশ নাগরিকরা যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেনসহ পশ্চিমা দেশগুলোর তৈরি ট্যাংক, সাজোয়া যান, সামরিক যান ও হাউইটজার ঘুরে ঘুরে দেখেন। এ ছাড়া প্রদর্শনীতে ছোট অস্ত্র, যুদ্ধাস্ত্রের বিভিন্ন কারিগরি নকশা এবং পশ্চিমা দেশগুলোর তৈরি সামরিক ও নজরদারি ড্রোন দেখানো হয়।

রাশিয়ার হাতে জব্দ এসব পশ্চিমা যুদ্ধযান দেখতে শুধু রুশ নাগরিকরাই ভিড় করেননি বরং এসেছেন আমেরিকান দর্শনার্থীরাও। তেমনি একজন মার্কিন নাগরিক টনি।

তিনি জানান, এটি কিছুটা মিশ্র আবেগের বিষয়। কারণ এই প্রথমবারের মতো তিনি এসম সামরিক সরঞ্জাম দেখছেন যা সাধারণত আমেরিকা দেখায় না। এসব কিছু সবসময় চলচ্চিত্রে বা ডকুমেন্টারিতে দেখা যায়। এখন এগুলো চোখের সামনে দেখা যাচ্ছে তবে এটা দুঃখজনক যে এই যুদ্ধযানগুলো রাশিয়ার মানুষের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করছে যা হওয়া উচিত নয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সৌজন্যে আয়োজিত এ প্রদর্শনীতে দর্শনার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, তুরস্ক, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া এবং ইউক্রেনের তৈরি সামরিক সরঞ্জামের ৩০টিরও বেশি নমুনা দেখার সুযোগ পাবে।

প্রদর্শনীতে রয়েছে জার্মানির তৈরি লেপার্ড-২ ট্যাংক ও মার্ডার ইনফেন্ট্রি ফাইটিং ভেহিকল, আমেরিকার তৈরি ব্র্যাডলি ইনফেন্ট্রি ফাইটিং ভেহিকল, বিভিন্ন ছোট অস্ত্রের নমুনা, মানচিত্র এবং ইউক্রেনীয় সৈন্যদের ব্যবহৃত সরঞ্জাম।

এদিকে রাশিয়ার অব্যাহত হামলায় ইউক্রেনের সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি।

তিনি জানান, রুশ বাহিনী একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে। এতে ইউক্রেনের যুদ্ধপরিস্থিতির বেশ অবনতি হয়েছে। এরই মধ্যে বাধ্য হয়ে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বেশ কয়েকটি পয়েন্ট থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X