কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমা বিশ্বকে একসঙ্গে গিলে ফেলবে না রাশিয়া : পুতিনের মিত্র অরবান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ছবি : সংগৃহীত

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর রাশিয়া হামলা চালাবে এমন আশঙ্কা ভিত্তিহীন। তিন বছরের ইউক্রেন যুদ্ধে তাদের সক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি সামনে চলে এসেছে। শুক্রবার (২৪ মে) এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। খবর রয়টার্সের।

২০১০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য হাঙ্গেরির ক্ষমতায় আছেন জাতীয়তাবাদী নেতা অরবান। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করলে অন্যান্য পশ্চিমা দেশ কিয়েভকে অস্ত্র ও অর্থ সহায়তা দিলেও বিরত থাকে বুদাপেস্ট। এমনকি ইউক্রেনকে সহায়তা করার জন্য ন্যাটোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে চায় দেশটি। ন্যাটোর এই পরিকল্পনাকে ‘পাগলাটে মিশন’ বলে মন্তব্য করেছেন তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার এক সাক্ষাৎকারে পাবলিক রেডিওকে অরবান বলেছেন, ইউক্রেনীয়দের সঙ্গে একটি গুরুতর ও কঠিন যুদ্ধে লড়ছে রুশ সামরিক বাহিনী। তাদের যদি ইউক্রেনীয়দের একবারে পরাজিত করে ফেলার মতো শক্তি থাকতো তাহলে তারা ইতিমধ্যেই তা করতে ফেলত।

তিনি বলেন, ন্যাটোর সামরিক সক্ষমতা ইউক্রেনের চেয়ে অনেক বেশি। তাই রাশিয়া বা অন্য কোনো দেশ ন্যাটোর বিরুদ্ধে আক্রমণ করবে এমন সম্ভাবনা কম।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া, যারা এমনকি ইউক্রেনকে পরাজিত করতে পারে না, হঠাৎ করে এসে পুরো পশ্চিমা বিশ্বকে গিলে ফেলবে, বিষয়টি আমি যৌক্তিক বলে মনে করি না। এর সম্ভাবনা খুবই কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X