কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০২:১০ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কেন পদত্যাগ করলেন জেলেনস্কির মন্ত্রী?

ইউক্রেনের সংস্কৃতিমন্ত্রী অলেক্সান্ডার তাকাচেঙ্কো। ছবি : সংগৃহীত
ইউক্রেনের সংস্কৃতিমন্ত্রী অলেক্সান্ডার তাকাচেঙ্কো। ছবি : সংগৃহীত

যুদ্ধের সময় খরচের লাগাম টেনে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এ আহ্বানের পর উল্টো দেশের সংস্কৃতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ শুক্রবার (২১ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল বৃহস্পতিবার জেলেনস্কি বলেন, ‘যুদ্ধের সময়ে দেশের সর্বোচ্চ মনোযোগ ও সম্পদ প্রতিরক্ষা খাতে দেওয়া উচিত।’ এ সময় প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেন তিনি।

বৈঠকে শ্যামিহালকে প্রকৃতপক্ষে প্রয়োজন রয়েছে, এমন প্রকল্পের জন্য বিকল্প তহবিল খোঁজার নির্দেশ দেন জেলেনস্কি। তিনি বলেন, ‘জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র, প্রতীক, টেলিভিশন সিরিজ গুরুত্বপূর্ণ। তবে আমাদের আরও অগ্রাধিকারের বিষয় রয়েছে।’

আরও পড়ুন : তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি, নজর রাখছে রাশিয়া

এ সময় উচ্চাভিলাষী ও ব্যয়বহুল প্রকল্পের অন্যতম প্রবক্তা সংস্কৃতিমন্ত্রী অলেক্সান্ডার তাকাচেঙ্কোকে পরিবর্তনের কথাও বিবেচনা করার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কির এমন কথার এক ঘণ্টা পর তাকাচেঙ্কো জানান, তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, ‘যুদ্ধের সময়েও সংস্কৃতি গুরুত্বপূর্ণ। কেননা এই যুদ্ধ শুধু অঞ্চলের বিষয় নয়, এখানে মানুষও গুরুত্বপূর্ণ। যুদ্ধের সময় সংস্কৃতির জন্য সরকারি ও বেসরকারি অর্থায়ন ড্রোনের অর্থায়নের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।’

তবে তাকাচেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি জেলেনস্কি সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X