কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০১:১৪ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

পর্তুগালের আকাশে বিমানের সংঘর্ষের দৃশ্য। ভিডিও থেকে নেওয়া ছবি
পর্তুগালের আকাশে বিমানের সংঘর্ষের দৃশ্য। ভিডিও থেকে নেওয়া ছবি

পর্তুগালে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এতে এক পাইলট নিহত হয়েছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, রোববার (২ জুন) দেশটির দক্ষিণাঞ্চলে পর্তুগিজ বিমানবাহিনীর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এয়ার শো চলছিল। এতে বেশ কয়েকটি বিমান অংশ নেয়। বিমানগুলো আকাশে বিশেষ কৌশল প্রদর্শনের সময় দুটির মধ্যে সংঘর্ষ হয়।

এরপরই বিমান দুটি ভূমিতে আছড়ে পড়ে আগুন ধরে যায়। স্থগিত করা হয় অনুষ্ঠান। এ সময়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাচ্ছে।

পরে দেশটির বিমানবাহিনী বিবৃতিতে বলে,অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, বিকেল ৪টা ৫ মিনিটে বেজা এয়ার শোতে দুর্ঘটনা ঘটেছে। এতে দুটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরই জরুরিভিত্তিতে উদ্ধারকাজ করা হয়।

আরও জানা গেছে, ইয়াকভলেভ ইয়াক-৫২ মডেলের বিমান দুটি সোভিয়েত আমলের প্রশিক্ষণ বিমান। নিহত পাইলট স্প্যানিশ নাগরিক।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১০

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১১

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১২

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৩

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৪

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৫

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৬

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৭

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৮

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৯

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

২০
X