কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১০:০৩ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (৭ জুন) প্যারিসে জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ ঘটনা ঘটে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে প্রয়োজনীয় সহায়তা প্যাকেজ পাঠাতে দেরি হওয়ায় বাইডেন দুঃখ প্রকাশ করেন। এ জন্য তিনি জেলেনস্কির কাছে ক্ষমা চান।

জো বাইডেন বলেন, প্রয়োজনীয় তহবিল কয়েক সপ্তাহ ধরে অনুমোদনের অপেক্ষায় আটকে ছিল। রক্ষণশীল সদস্যদের কারণে বিলটি পাস করতে দেরি হয়।

ইউক্রেনকে তিনি আরও বলেন, আপনারা মাথা নত করেননি। যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তা অসাধারণ। যুক্তরাষ্ট্র কখনও আপনাদের থেকে দূরে সরে যাবে না।

রাশিয়ার আক্রমণের পর থেকে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠিয়ে আসছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের শুরুতে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম পাঠানোর কথা ছিল। কিন্তু সহায়তা বিলটি আটকে দেয় রিপাবলিকান প্রতিনিধিরা। এতে প্রতিশ্রুত সময়ে ইউক্রেনে সহায়তা পাঠাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র।

এদিকে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। এর মধ্যে যুদ্ধে বিধ্বস্ত বৈদ্যুতিক গ্রিড পুনর্গঠনে সহায়তার জন্য ২২৫ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া প্রয়োজন মতো আরও সহায়তার আশ্বাস দেন।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ন্যাটো ও ইউরোপের দেশগুলোকে দিয়ে রাশিয়াকে দুই বছরের বেশি সময় ধরে শাসিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দেন বাইডেন।

অপরদিকে রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের ভূখণ্ডে হামলার অভিযোগ তুলেছে জেলেনস্কি প্রশাসন। যুদ্ধে ইরানের তৈরি সামরিক ড্রোন ব্যবহারের অভিযোগও রয়েছে পুতিন বাহিনীর বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X