কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১১:১০ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিসে একের পর এক দাবানল, বাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টানা ১১ দিন ধরে ভূমধ্যসাগরীয় দেশ গ্রিসে তীব্র তাপপ্রবাহ চলছে। এ সময়ের মধ্যে দেশজুড়ে ৭৯টি দাবানলের ঘটনা ঘটেছে।

এরই মধ্যে ভয়াবহ আকার নিয়েছে রোডস দ্বীপের দাবানল। দেশটির দমকল বিভাগ জানিয়েছে, দ্বীপের বাড়িঘর ও হোটেল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রাইভেট বোটে দ্বীপটি ছেড়ে চলে পালিয়ে গেছে অসংখ্য মানুষ।

এসব দাবানলের ঘটনায় হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন নেভাতে এখনো হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা। খবর আলজাজিরা।

এদিকে গ্রিসের জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট জানিয়েছে, আরও কয়েকদিন এমন আবহাওয়া বিরাজ করবে।

ন্যাশনাল অবজারভেটরির গবেষণা পরিচালক কোস্টাস লাগোয়ার্দোস বলেন, ‘আমাদের ১৬ থেকে ১৭ দিন এ তাপপ্রবাহের মধ্য দিয়ে যেতে হতে পারে। এমনটা এই দেশে আগে কখনো হয়নি।’

আরও পড়ুন : চলতি জুলাই হতে পারে শতবছরের মধ্যে সবচেয়ে উষ্ণ মাস

আলজাজিরার খবরে বলা হয়, গত ৫০ বছরের মধ্যে চলতি জুলাই মাসে গ্রিসের রাজধানী এথেন্সের তাপমাত্রা রেকর্ড সর্বোচ্চ হতে পারে। এই সপ্তাহে শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এমন পরিস্থিতিতে এথেন্সেসহ দেশটির অধিকাংশ এলাকায় ভয়াবহ অগ্নি সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে আজ রোববারের জন্য।

এদিকে গ্রিসের রোডস দ্বীপে টানা পঞ্চম দিনের মতো বড় ধরনের দাবানলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দ্বীপের ৩০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

গত কয়েক সপ্তাহ ধরে গ্রিস, ইতালি, স্পেনসহ দক্ষিণ ইউরোপে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। প্রায় প্রতি দিনই তাপমাত্রা নিয়ে নতুন নতুন রেকর্ড গড়ছে এসব দেশ। তীব্র এ তাপপ্রবাহের জন্য জলবায়ু পরিবর্তন থেকে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X