কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৯:৫৪ এএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ১১, থাকতে পারে বাংলাদেশিও

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১১ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ সময় নৌকাটি থেকে ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ জুন) এ তথ্য জানিয়েছে জার্মান দাতব্য সংস্থা রেসকিউশিপের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারীরা ডুবে যাওয়া একটি কাঠের নৌকা থেকে মোট ৬১ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

দাতব্য সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বেঁচে যাওয়া ব্যক্তিদের সোমবার সকালে ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তরের পর তাদের তীরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংস্থাটি বলছে, উদ্ধারকৃতদের জরুরি নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা প্রয়োজন অন্যদিকে মৃতদের ল্যাম্পেডুসা দ্বীপে নেওয়া হয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল। এতে সিরিয়া, মিসর, পাকিস্তান ও বাংলাদেশের অভিবাসীরা ছিলেন। তবে কোন দেশের কত যাত্রী ছিলেন, তা জানানো হয়নি।

এদিকে ঠিক কোন অঞ্চল থেকে বা কখন এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি রেসকিউশিপ। তবে, মেরিনেটট্রাফিক ডটকমের ট্র্যাকিংয়ের তথ্যানুসারে, নাদির নামে একটি অভিবাসী উদ্ধারকারী জাহাজ পরিচালনা করে রেসকিউশিপ। সেটি সোমবার (১৭ জুন) পূর্ব তিউনিসিয়ার স্ফ্যাক্স বন্দর থেকে দূরে অবস্থান করছিল।

২০১৫ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২০ হাজারেরও বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা নিবন্ধন করেছে জাতিসংঘ।

চলতি মাসের শুরুর দিকে লিবিয়ার উপকূলে সমুদ্র থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১০

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১১

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১২

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৩

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৪

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৫

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৬

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৭

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১৮

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১৯

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

২০
X