কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টে জামিন পেয়েও কারাবন্দি কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল। পুরোনো ছবি
অরবিন্দ কেজরিওয়াল। পুরোনো ছবি

ভারতের সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছেন। শুক্রবার (১২ জুলাই) শুনানির পর আদালত এ জামিন দেন। কিন্তু এতে এখনই মুক্তি মিলছে কেজরিওয়ালের। খবর আনন্দবাজারের।

জানা গেছে, সুপ্রিম কোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মামলায় অন্তর্বর্তী জামিন দেন। একই দিন জেল হেফাজতে তার থাকার মেয়াদ বৃদ্ধি করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সিবিআইয়ের মামলায় এ আদেশ আসে। তাই আগামী ২৫ জুলাই পর্যন্ত তিহাড় জেলেই তাকে থাকতে হবে।

গত ২১ মার্চ রাতে কেজরিওয়াল গ্রেপ্তার হন। ওই রাতে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তার বাসভবনে অভিযান চালায় ইডি। তার আগে ৯ বার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির সমন এড়িয়েছেন তিনি।

গ্রেপ্তারের রাতে সন্ধ্যা থেকেই ওই ঘটনায় তার বাড়িতে তল্লাশি শুরু করা হয়। এ সময় তার ফোন বাজেয়াপ্ত করা হয়। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি। তবে গ্রেপ্তারির আগে হেমন্ত মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর থেকে দফায় দফায় ইডি তাকে জিজ্ঞাসাবাদ করছে। বর্তমানে তিনি তিহাড় জেলে বন্দি।

এদিকে সমান তালে কেজরিওয়াল জামিনের তদবির করে আসছেন। লোকসভা নির্বাচনের সময় তিনি জামিনে মুক্তিও পেয়েছিলেন। ভোটের পর তাকে আবার কারাগারে ফিরতে হয়।

এরপর গত ২০ জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন। কিন্তু ইডির শক্ত প্রতিবাদ জানায়। এক পর্যায়ে গত ২৫ জুন ইডির আবেদন মেনে তার জামিন খারিজ করেন আদালত। শুনানিটি বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার অবকাশকালীন বেঞ্চে হয়েছিল।

জামিনের আবেদন নামঞ্জুরের খবরের পর পরই ২৫ জুনই রাতে তিহাড় জেলে যায় সিবিআই। পরের দিন নানা নাটকীয়তা শেষে সিবিআই কেজরিওয়ালকে গ্রেপ্তার দেখায়। সিবিআই বলছে, আবগারি মামলায় ১০০ কোটি বেশি দুর্নীতি হয়েছে। এর মূল ষড়যন্ত্রকারী কেজরিওয়াল। মামলার তদন্ত এবং স্বাভাবিক বিচারকাজের স্বার্থে তাকে জামিন দেওয়া উচিত হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১০

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১১

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১২

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৩

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৪

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৫

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৭

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৮

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৯

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

২০
X