কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৭:৫৯ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মা ও তার প্রেমিককে দিয়ে চাচার বাড়িতে ডাকাতি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ডাকাতির কত রকমের গল্পই আমরা শুনি। সিনেমা নাটকেও অভিনব সব উপায়ে ডাকাতির থ্রিলিং কাহিনি দেখি। তেমনই এক অভিনব কাহিনি ফেঁদে নিজ চাচার বাড়িতেই ডাকাতি করলেন এক তরুণী। আর এ কাজে সঙ্গী করলেন নিজের মা এবং মায়ের প্রেমিককে। ঘটনাটি ঘটেছে ভারতের ২৪ পরগনা জেলায়।

ডাকাতির গল্প বানিয়ে চাচার বাড়ি থেকে প্রায় ১১ লাখ টাকা লুট করেছেন ওই তরুণী। তবে সামান্য ভুলে ধরা পড়ে যায় তার এই কাণ্ড। অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ক্যানিংয়ের বাসিন্দা বিমল প্রামাণিকের বাড়িতে ডাকাতি হয়। ওই বাড়িতে বিমলের সঙ্গে থাকতেন তার মা ও বিবাহিত ভাইঝি। পেশায় ক্ষৌরকার বিমল ব্যাঙ্কে টাকা রাখেন না। তিনি টাকা রাখেন নিজের বাড়ির আলমারিতে। সেকথা জানতেন ভাইঝি রেখা প্রামাণিক।

তিন বছর ধরে চাচার বাড়িতে থাকার সুবাদে বাড়ির সব খুঁটিনাটি জেনে নিয়েছিল সে। সোমবার সন্ধ্যায় বিমল বাজারে যাওয়ার পর জানতে পারেন তার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতির ঘটনা যখন ঘটে তখন পাশের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তার মা। বাড়িতে ছিলেন একমাত্র ভাইঝি।

বিমলের মা বাড়িতে এসে দেখেন, রেখা হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তার হাত-পা বেঁধে ডাকাতরা আলমারি থেকে সব টাকা নিয়ে গেছে। থানায় অভিযোগের পর ঘটনার তদন্তে নামে পুলিশ।

তদন্তের শুরুতেই পুলিশের খটকা লাগে। কারণ বিমল বাড়িতে এমন এমন জায়গায় টাকা রেখেছিলেন যা আগে থেকে না জানলে খুঁজে বার করা সম্ভব নয়। এর পরই রেখাকে জেরা করেন পুলিশ কর্মকর্তারা। জানতে পারেন, তিনি স্বামীর সঙ্গে থাকেন না। এমনকী রেখার মা সারথী প্রামাণিকও তার স্বামীর সঙ্গে থাকেন না। তিনি বাপি মোল্লা নামে এক ব্যক্তির সঙ্গে আলাদা ভাড়া বাড়িতে থাকেন। যার নাম আগে থেকেই পুলিশের খাতায় রয়েছে। এর পর পুলিশের বুঝতে দেরি হয় না এই ঘটনায় বাপি মোল্লার সংযোগ রয়েছে।

টানা জেরার মুখে রেখা স্বীকার করে, ফাঁকা বাড়িতে চাচার সব টাকা লুট করেছে তার মা ও মায়ের প্রেমিক। পরে রেখার মায়ের ভাড়া বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা। সেখান থেকে ১০ লাখ ৫৮ হাজার টাকা ও ইলেক্ট্রিক ড্রিল মেশিন উদ্ধার করেন তারা। একইসঙ্গে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X