কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য আইসিইউতে

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আইসিইউতে ভর্তি। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আইসিইউতে ভর্তি। ছবি : সংগৃহীত

গুরুতর অসুস্থ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। শনিবার (২৯ জুলাই) শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণের কারণে তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। খবর আনন্দবাজার।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। ফল হাতে আসলে তার শরীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে। সিপিএম নেতা রবীন দেব জানিয়েছেন, চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন সাবেক এ মুখ্যমন্ত্রী। তার অক্সিজেনের মাত্রা কিছুটা স্বাভাবিক। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

পশ্চিবঙ্গের রাজ্যপাল আনন্দ বোস জানিয়েছেন, দক্ষ চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হাসপাতালে বুদ্ধদেবকে দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সি-প্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে। এ ছাড়া তার চিকিৎসায় পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া তার ব্যক্তিগত চিকিৎসক কৌশিক চক্রবর্তীও মেডিকেল বোর্ডে রয়েছেন।

বুদ্ধদেবের অসুস্থতার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম। তিনি বলেন, আমরা তার অসুস্থতার কথা জানি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। শনিবার তার অবস্থার আরও অবনতি হয়। আমরা তার স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে চাইনি।

এর আগে অসুস্থতা সত্ত্বেও হাসপাতালে ভর্তি হতে চাননি বুদ্ধদেব। তবে শনিবার সকাল থেকে তার শ্বাসকষ্ট ও অক্সিজেনের মাত্রা কমে ৭০-এর নিচে নেমে যায়। এ সময় তাকে হাসপাতালে নেওয়ার কথা বললে তিনি ভর্তি হতে আপত্তি জানান। পরে জোর করে তাকে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X