কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় বিমানে বোমা আতঙ্ক, তুরস্কে জরুরি অবতরণ

ভিস্তারা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত
ভিস্তারা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

বোমা আতঙ্কে ভারতের ভিস্তারা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ তুরস্কে জরুরি অবতরণ করেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) উড়োজাহাজটি তুরস্কের পূর্বাঞ্চলীয় এরজুরুম শহরে অবতরণ করে।

তল্লাশি শেষে দেখা যায়, ওই উড়োজাহাজে কোনো বোমা ছিল না । এরজুরুম শহরের গভর্নর তথ্য নিশ্চিত করেছেন।

তুরস্কের গভর্নর বলেন, উড়োজাহাজটির একটি শৌচাগারে পাওয়া কাগজে লেখা পাওয়া যায়। সেখানে লেখা ছিল বিমানে বোমা রাখা। এ অবস্থায় বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে তল্লাশি চালায়। এ সময় উড়োজাহাজের ২৩৪ জন যাত্রী ও ১৩ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ভিসতারার এক মুখপাত্র বলেছেন, নিরাপত্তার কারণে মুম্বাই থেকে ফ্রাঙ্কফুর্টগামী ইউকে২৭ ফ্লাইটটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে এরজুরুমে ফ্লাইটটি অবতরণ করে।

সাংবাদিকদের প্রশ্নে তুরস্কের গভর্নর মুস্তফা সিফতসি বলেন, ‘রাত সাড়ে ১১টা নাগাদ আমরা সব ধরনের তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত কার্যক্রম শেষ করেছি। আমরা যেসব কাজ করেছি, তাতে দেখা গেছে যে বোমা হামলার হুমকির তথ্যটি ভিত্তিহীন।’

তল্লাশি চলাকালে বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণসংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তল্লাশি শেষ হওয়ার পর আবারও বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। মুস্তফা জানান, বর্তমানে সেখানকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট কোনো বিঘ্ন ছাড়াই চলছে।

ভিস্তারা কর্তৃপক্ষ বলেছে, নিরাপত্তা সংস্থার কর্মীরা ওই উড়োজাহাজ থেকে যাত্রী এবং ক্রুদের সরিয়ে নিয়েছেন। উড়োজাহাজটি ফাঁকা করে সেখানে প্রয়োজনীয় সব তল্লাশি চালানো হয়েছে।

এদিকে আটকেপড়া যাত্রীদের ফ্রাঙ্কফুর্টে নিয়ে যেতে বিকল্প উড়োজাহাজ পাঠাচ্ছে ভিস্তারা এয়ারলাইনস। সব কিছু ঠিক থাকলে শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে উড়োজাহাজটির তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে। এরপর সেটি যাত্রীদের নিয়ে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে যাত্রা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X