কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম থেকে উড্ডয়ন করা বিমানের ভারতে জরুরি অবতরণ

সালাম এয়ারের বিমান। ছবি : সংগৃহীত
সালাম এয়ারের বিমান। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম থেকে উড্ডয়ন করা ওমানগামী একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে। বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওমানগামী সালাম এয়ারের একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে থাকা বাংলাদেশি এক যাত্রী অসুস্থ হওয়ায় এটি জরুরি অবতরণ করে।

নাগপুরের কিমস কিংসওয়ে হাসপাতালের মহাব্যবস্থাপক (যোগাযোগ) এজাজ শামি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ খায়ের (৩৩) নামে এক যাত্রী মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন। আকাশে তার দুবার খিঁচুনি ওঠে। ফলে ফ্লাইট থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও জরুরি চিকিৎসায় সহায়তা চেয়ে অনুরোধ করা হয়।

এএনআই জানিয়েছে, নাগপুর বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। এ সময় নাগপুর হাসপাতালের জরুরি বিভাগের কনসালট্যান্ট রুপেশ বোকাডের নেতৃত্বে একটি দল সেখানে যায়। তারা অসুস্থ যাত্রীকে হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, অসুস্থ মোহাম্মদ খায়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X